চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রনাথের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ০৪, মে ২০২৫
বিনোদন
A A
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ২৫শে বৈশাখ উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলী জানাতে ‘তোমার সোনার তরী’ শিরোনামে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী জিন্নাহ খান। নন্দিত গীতিকার ও অনুরূপ আইচের কথা-সুরে এ গানের সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।

এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. বাবুল। প্রকাশ পেয়েছে ‘জেড মিউজিক আর্ট’ এর ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে জিন্নাহ খান বলেন, আমি গানে বাণিজ্যকে প্রাধান্য দিই না। ভালো গানের পাশাপাশি এক্সেপশানাল কিছু গান করে যেতে চাই ভবিষ্যতের জন্য। সেই বাসনা থেকে গতবছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গান করেছি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে করলাম। আগামীতে পল্লীকবি জসিম উদ্দিনকে নিয়ে করবো।

এরকম মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ নিয়ে অনেক গান করার ইচ্ছা রয়েছে। আর এ কনসেপ্টটি আমি পেয়েছি অনুরূপ আইচের থেকে।

একাধিক জনপ্রিয় গানের গীতিকার অনুরূপ আইচ বলেন, আমাদের দেশে এখন অনেক শিল্পী থাকলেও শিল্পবোদ্ধা শিল্পীর অভাব রয়েছে। কিন্তু জিন্নাহ খান আমার ব্যাতিক্রমী ধারার গান করার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ায় আমার ইচ্ছামাফিক কিছু গান করতে পারছি।

Reneta

আমার বিশ্বাস, আমার লেখা ও সুরে ‘কাজী নজরুল’ গানের মতো রবীন্দ্রনাথকে নিয়ে গানটিও ইতিবাচক সাড়া ফেলবে।

সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ বলেন, স্বনামধন্য গীতিকার অনুরূপ আইচের সাথে আমার অনেক হিট গান রয়েছে। উনার সুবাদে জিন্নাহ খানের এক্সেপশানাল গানগুলো করেও আমি আনন্দিত। নজরুল ও রবীন্দ্রনাথকে নিয়ে এই গানগুলো ভবিষ্যতে ইতিহাস হয়ে রবে বলে বিশ্বাস করি আমি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরূপ আইচকণ্ঠশিল্পী জিন্নাহ খানবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যে

জুন ১৫, ২০২৬

হামে আরও চার শিশুর মৃত্যু

জুন ১৫, ২০২৬

ভারতের জনপ্রিয় টেলি অভিনেত্রীর আত্মহত্যা!

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT