জনপদ

‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহার দাবিতে রাবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

রাবি শিক্ষকদের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি শিক্ষকদের প্রত্যয় স্কিম প্রত্যাহার দাবিতে অবস্থান কর্মসূচি পালন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনসহ কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা।

রোববার ৭ জুলাই বেলা ১১টা থেকে ১২টা পযন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ক্যাম্পাসের সিনেট ভবন চত্বরে হয় অবস্থান কর্মসূচি।

কর্মসূচিতে যোগ দিয়ে শিক্ষকরা বলেন, অনেক সুযোগ সুবিধা উপেক্ষা করে একজন শিক্ষা অনুরাগী মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজেকে নিয়োজিত করেন। সেখানে যে সুবিধাটুকু আছে সেগুলো যদি সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ এর নামে হরণ করা হয়, তবে শিক্ষকদের ভবিষ্যৎ নিরাপত্তা অনিশ্চিত হওয়ার শঙ্কা রয়েছে। তাই যতদিন না এই স্কিম বাতিল করা হবে ততদিন আন্দোলন চলবে।

 

বিষয়:কর্মবিরতি দাবি প্রত্যাহার রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…