চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে হারানোর পাঁচ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A
কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৫ম মৃত্যুবার্ষিকী শনিবার (৩ জানুয়ারি)। স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত রাবেয়া খাতুন ২০২১ সালের এই দিনে প্রয়াত হন।

রাবেয়া খাতুনের প্রয়াণ দিনে তাকে দিনভর স্মরণের উদ্যোগ নিয়েছে ‘রাবেয়া খাতুন স্মৃতি পরিষদ ও ফাউন্ডেশন’। এদিন কবর জেয়ারত,মিলাদ মাহফিল ছাড়াও রয়েছে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় রয়েছে সাহিত্য আসর।

উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথা, চলচ্চিত্র ও নাট্য জগতেও বিচরণ ছিল রাবেয়া খাতুনের। কথাসাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত হলেও এক সময় শিক্ষকতা করেছেন, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন।

তিনি উপন্যাস লিখেছেন পঞ্চাশটিরও বেশি, এযাবৎ কাল পর্যন্ত চার খণ্ডে সংকলিত ছোটগল্প সংখ্যায় চারশোরও বেশি। ছোটগল্প দিয়ে শুরু হলেও লেখক পরিচয়ে প্রথমত তিনি ঔপন্যাসিক। প্রথম উপন্যাস মধুমতী (১৯৬৩) প্রকাশের সঙ্গে সঙ্গেই শক্তিমান কথাসাহিত্যিক হিসেবে পরিচিতি পান তিনি।

রাবেয়া খাতুনের স্বামী প্রয়াত এটিএম ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালক।

জ্যেষ্ঠ পুত্র ফরিদুর রেজা সাগর খ্যাতিমান শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব, কনিষ্ঠ পুত্র ফরহাদুর রেজা স্থপতি, বড় মেয়ে কেকা ফেরদৌসী খ্যাতিমান রন্ধনবিদ, ছোট মেয়ে ফারহানা কাকলী একজন সুগৃহিনী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কখাসাহিত্যরাবেয়া খাতুনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

মিঠামইনে মাছ ধরতে গিয়ে বল্লমের আঘাতে যুবক নিহত

মে ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ৭২ দিনে হামে ৪১ শিশুর মৃত্যু: আইসিইউ সংকটে বাড়ছে উদ্বেগ

মে ২৭, ২০২৬

রাজধানীর পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা

মে ২৭, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ছে কাকরোল চাষ

মে ২৭, ২০২৬

ঈদে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আমচাষি ও ব্যবসায়ীরা

মে ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT