চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের শিরোপা জিতিয়ে আইসিসির মাসসেরা মার্করাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রোটিয়া ক্রিকেটার এডেন মার্করাম আইসিসির মাসসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাউথ আফ্রিকার এইডেন মার্করাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর আইসিসির জুন মাসের সেরা নির্বাচিত হয়েছেন প্রোটিয়া ব্যাটার। সতীর্থ কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে পেছনে ফেলে মাসসেরা হয়েছেন।

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে বল হাতে স্টিভেন স্মিথকে ফেরানোর পর দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্করাম। সঙ্গে নেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে স্বপ্নের ট্রফি ছুঁয়ে দেখে প্রোটিয়ারা, কাটে ২৭ বছরের ট্রফি-খরা।

মাসসেরা হয়ে মার্করাম বলেছেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য অনেক বড় সম্মান। দেশের হয়ে অবদান রাখতে পেরে গর্বিত। লর্ডসে শিরোপা জয় আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন। তবে অবশ্যই এটি দলগত নৈপুণ্যের ফল। রাবাদা ও বাভুমার অবদান ছাড়া জয় সম্ভব হতো না।’

Banglabid

মেয়েদের ক্রিকেট আইসিসির জুন মাসের সেরা হয়েছেন হেইলি ম্যাথুজ। সাউথ আফ্রিকা সিরিজে ১২০.৪৯ স্ট্রাইক ও ৭৩.৫০ গড়ে ১৪৭ রান করেছেন তিনি। অফস্পিনে ২ উইকেট নিয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার। এমন পারফরম্যান্সে আফি ফ্লেচার ও তাজমিন ব্রিটসকে হারিয়ে মাসসেরা হয়েছেন ম্যাথুজ। ২০২১ সালের নভেম্বর, ২০২৩ সালের অক্টোবর ও ২০২৪ সালের এপ্রিলের পর আবারও মাসসেরা হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনিশাঙ্কামার্করামমাসসেরারাবাদালিড স্পোর্টসহেইলি ম্যাথিউস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT