বাংলাদেশ

‘জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত র‌্যাব’

বাংলাদেশ র‌্যাবের কর্মকর্তারা জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পূর্ণ প্রস্তুত রয়েছে র‌্যাব।

সোমবার ১১ আগস্ট রাজধানীর কাওরান বাজারে পলিথিন বিরোধী অভিযানে শেষে জাতীয় নির্বাচন নিয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিজি একেএম শহিদুর রহমান বলেছেন, সরকারের চাহিদামতো নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে র‌্যাব সদস্যরা।

জাতীয় নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন র‌্যাবের মহাপরিচালক।

পলিথিন বিরোধী অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:জাতীয় নির্বাচন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের মহাপরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…