চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীরকে ধরতে তৎপর র‍্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

একই সঙ্গে আসামিরা ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলেও জানান তিনি।

আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরপরই আসামি ধরতে সর্বোচ্চভাবে কাজ করছি। এরই মধ্যে ৮ আসামি গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবো।

তিনি বলেন, এ ঘটনায় ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যারা এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। যে মূল আসামি তাকে গ্রেপ্তার করা আমাদের মূল টার্গেট।

ফয়সাল ও আলমগীর দেশের বাইরে পালিয়েছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তে চেষ্টা করছি। অবস্থান শনাক্ত হলে তাদের গ্রেপ্তার করা হবে। কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে। অনেক উপায় আছে। এসব উপায় প্রয়োগ করা যাবে যদি তাদের অবস্থান আমরা শনাক্ত করতে পারি।

Reneta

দিপু হত্যাকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজিত জনতা দিপু চন্দ্রকে হত্যা করে। এ ঘটনার পরপরই আমাদের টিম কাজ শুরু করে এবং এ ঘটনায় সম্পৃক্ত ৭ জনকে আমরা গ্রেপ্তার করি এবং পুলিশের কাছে হস্তান্তর করি।

খুলনা আদালত প্রাঙ্গণে হত্যার ঘটনা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর খুলনা আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা ছায়া তদন্ত শুরু করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করি।

কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, হাইড্রোজেন পার অক্সাইড ১২ গ্রাম ও অন্যন্য কেমিকেল ৭ গ্রাম ও এ ঘটনায় মূল আসামি আল-আমিন ও সহযোগী আহসানউল্যা ওরফে হাসানকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার ও আসন্ন জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো হয় এবং সুষ্ঠ সুন্দর নির্বাচন করার জন্য আমরা সবাই আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনকিলাব মঞ্চের মুখপাত্রর‌্যাবর‍্যাবের মহাপরিচালক
শেয়ারTweetPin

সর্বশেষ

পেরুতে সন্তানের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

চাঁদের হাটের আড্ডা থেকে কিংবদন্তীর দরজায়

জুলাই ১৩, ২০২৬

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT