চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃসময়ে রাবিনার পাশে নরেন্দ্র মোদী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

গেল ১১ ফেব্রুয়ারি মারা গেছেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের বাবা পরিচালক রবি ট্যান্ডন। বিষয়টি সেসময় সামাজিকমাধ্যমে  পোস্ট দিয়ে জানিয়েছিলেন রাবিনা নিজেই।

এরপর থেকে বলিউডের একাধিক তারকা সান্ত্বনা জানিয়েছেন এই অভিনেত্রীকে। শুধু তাই নয় বাবার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেও সান্ত্বনা বার্তা পেয়েছিলেন রাবিনা। যা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা।

নরেন্দ্র মোদীর পাঠানো ওই চিঠিতে লেখা ছিল, রবি ট্যান্ডন ভারতীয় সিনেমাকে তার কাজের মাধ্যমে আরও উন্নত করেছে। সিনেমা তৈরির খুঁটিনাটিও তার বেশ ভালো আয়ত্তে ছিল। তার মৃত্যু কলা জগতের এক অপূর্ণ ক্ষতি।

Banglabid

চিঠিতে রাবিনার উদ্দেশেও মোদী লেখেন, আপনার ব্যক্তিত্ব ও সফলতা আপনার জীবনে বাবার দিশা ও মূল্যবোধেরই সুদৃঢ় প্রতিফলন। একই সঙ্গে এই কঠিন সময়ে রাবিনা ও তার পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। রাবিনা সামাজিকমাধ্যম টুইটারে মোদীর পাঠানো চিঠি শেয়ার করে বাবাকে নিয়ে কথাগুলি বলার জন্য তাকে ধন্যবাদ জানান।

রাবিনার বাবা রবি ট্যান্ডন বলিউডে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে- ‘খেল খেল মে’, ‘অনোখি’, ‘মজবুর’, ‘খুদ-দার’, ‘জিন্দেগি’র মতো সিনেমা। মৃত্যুর সময় স্ত্রী বীনা ট্যান্ডন ও ছেলে-মেয়ে রাজীব ও রাবিনাকে রেখে গেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদীভারতের প্রধানমন্ত্রীরাবিনা ট্যান্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT