কোটা সংস্কার আন্দোলন: নিহতের ঘটনায় দায়ীদের বিচারে হাইকোর্টের রুল

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
কোটা সংষ্কার আন্দোলনের প্রেক্ষাপটে নিহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচারের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এসংক্রান্ত এক রিটের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজীব।
গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে ১৩ আগস্ট হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






