স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোটা আন্দোলনে বিএনপি জামায়াতের ইন্ধন থাকতে পারে। আন্দোলন ধ্বংসাত্মক হলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে আন্দোলন মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানায়, তাদের প্রতিহত করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূখপাত্র ম্যাথিউ মিলারের বাংলাদেশ সম্পর্কে মন্তব্যকে অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা নিজেদের রাজাকার আখ্যা দিয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।







