সারাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন সড়কে যানচলাচল বন্ধ। রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষে সকল এয়ারলাইন্সের অভ্যন্তরীন ও আন্তর্জাতিক সকল ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উড্ডয়ন করছে।
বৃহস্পতিবার ১৮ জুলাই রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট দেরিতে ছেড়েছে। যার জন্য ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, সকালে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ ছিল। যার জন্য নির্ধারিত সময়ে যাত্রীরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না। সেই জন্য ফ্লাইট গুলো কিছুটা বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে।







