চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা আন্দোলন: সাংবাদিকের ওপর হামলায় মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের প্রতিবাদ ও সমর্থন জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শাহবাগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কোটা বাতিলের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

গতকাল শনিবার রাতে শাহবাগ থানায় মামলাটি হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। এজাহারে অজ্ঞাত অনেকেই উল্লেখ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই বিকেল ৬টা ২০ মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ত্বোহা খান তামিম (৩৭) এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে (৩৬) উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আন্দোলনকারীরা বলে ‘সময় টিভির ক্যামেরা ধর শালাকে’এরপর আন্দোলনকারীরা সাংবাদিক তোহা খান তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারতে থাকে, যার একটি তামিমের বাম হাতের ওপর এসে পড়ে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এ সময় আন্দোলনকারীরা সুমনের হাত থেকে ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রটি কেড়ে নেয়ার চেষ্টা করে ও সাংবাদিক তামিমের মাথার পরিহিত হেলমেট খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে। এছাড়া সাংবাদিক তামিম ও সুমনকে প্রাণনাশের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে আন্দোলনকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা আন্দোলনমামলাসাংবাদিককে হত্যার হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT