চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে ‘বেস্ট অব দ্য ফেস্ট’ যুবরাজের ‘আদিম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২২
বিনোদন
A A

১২তম কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘আদিম’। শনিবার (৫ নভেম্বর) উৎসব কর্তৃপক্ষ একটি ইউটিউব লাইভের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। সবার শেষে ঘোষণা করা হয় ‘বেস্ট অব দ্য ফেস্ট’ বিভাগের বিজয়ী ‘আদিম’র নাম।

পুরস্কারের পাশাপাশি বাড়তি পাওয়া উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর প্রেস্টন ক্যাটোর মুখে যুবরাজ শামীমের ছবির প্রশংসা। প্রেস্টন ক্যাটোর বলেন, ‘আমার জীবনে এরকম কিছু আর আগে কখনো দেখিনি। এই উৎসবে অনেকগুলো সিনেমা দেখেছি। তবে তার মাঝে এটি এত বাস্তবিক! বদলে যাওয়া এক দেশের জীবনের গল্প। মানুষগুলো এত জীবন্ত! আত্মার সাথে গেঁথে যায় প্রতিটি মুহূর্ত। জীবন ও মৃত্যু মিশে আছে সেখানে। এতটাই বাস্তবিক এই ছবি যে দেখার সময় আমার মনে হয়েছে বাস্তবতা দেখছি।’

ভিসা না পাওয়ায় দেশে বসেই নিজের সিনেমার কুইন্স জয়ের খবর শুনতে হয়েছে নির্মাতা যুবরাজ শামীমকে। প্রেস্টন ক্যাটোর মুখে নিজের ছবির প্রশংসা শুনে উচ্ছ্বসিত তিনি। যুবরাজ শামীম বলেন, ‘আদিম নিয়ে ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর প্রেস্টন ক্যাটোর মূল্যায়ন আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ছবি রিলিজের আগে এমন অর্জন, দেশের মানুষের সামনে আদিম নিয়ে হাজির হতে আমাকে আরো বেশি উদ্দীপ্ত করেছে। আমি জানি আদিম’র এই অর্জন, আমার মতো আরো বহু স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে উদ্দীপ্ত করবে!’

যুবরাজ আরও জানান, গতকাল সন্ধ্যায়, মানে বাংলাদেশ সময় আজ ভোরে নিউইয়র্কে আদিম প্রদর্শিত হয়। আদিম’র প্রতিনিধি হিশেবে কালি ও কলমের প্রখ্যাত সম্পাদক আবুল হাসনাত’র তনয়া শিক্ষক ও সাংবাদিক দিঠি হাসনাত উপস্থিত ছিলেন। দিঠি আপার প্রতি কৃতজ্ঞতা।

ছবির প্রদর্শন শেষে দিঠি হাসনাত নিউ ইয়র্ক থেকে জানান, ‘আমি এই চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত হতে পেরে আনন্দিত । ছবিটি দশকের কাছে প্রশংসা কুড়িয়েছে। একটি বাংলাদেশী পরিবার এই প্রান্তিক অভিনেতাদের কে সাহায্য করতে আগ্রহী হয়েছেন।

আর ছবিটা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র কে পরিচিত করেছে। চলচ্চিত্র অনুরাগী বাংলাদেশের মানুষের জীবন সংগ্রাম ও বাস্তবতার গল্প এই চলচ্চিত্রের মাধ্যমে দেখতে পেরেছে এবং বিস্মিত হয়েছে।’

Reneta

১নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলেছে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। এর মাঝে ‘আদিম’র একটি প্রদর্শনী হয়েছে শহরের কুইন্স থিয়েটারে, এবং অন্যটি মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে।

মস্কো জয়ের পর গেল মাসে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকের প্রশংসা পেয়েছে ‘আদিম’।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনিও মনোনীত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিমযুবরাজ শামীমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT