আন্তর্জাতিক

মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠি

বঙ্গদেশের পতাকা দুটি উড়ছে আকাশে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশি পতাকা উড়ছে আকাশে, দেশের গৌরব ও ঐতিহ্যের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে কাতার।

মঙ্গলবার (২৪ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানায়।

ওই বিবৃতিতে সোমবার রাতের হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এতে বলা হয়, এই হামলা কাতারের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন’।

এতে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

বিবৃতিতে কাতার জোর দিয়ে বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে। তারা দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে এরই মধ্যে তলব করেছে।

সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছিল তারা ইরান থেকে ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

বিষয়:ইরান-ইসরায়েল সংঘাত জাতিসংঘ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…