ফুটবল

শেষসময়ে কেমন খেলল আর্জেন্টিনার প্রতিপক্ষরা

আর্জেন্টিনার খেলোয়াড়রা শেষ সময়ে জয়ী হয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়রা ম্যাচের শেষ সময়ে জয় উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নেয়ার কাজটা ভালোভাবেই সেরে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে স্বাগতিকদের ৫-০ গোলে হারিয়ে কাতারে পা দিয়েছে লিওনেল স্কালোনির দল। গোল পেয়েছেন লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া।

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ডও বিশ্বআসরে নামার আগে আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে। দলগুলো মেসি-ডি মারিয়াদের কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে, কী কৌশলে খেলবে, সেসব অনুমানে প্রীতি ম্যাচের ফলের দিকে নজর পড়ছে।

গ্রুপ সি-তে থাকা আর্জেন্টিনা ২২ নভেম্বর প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলবে। যারা গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুদিন আগে লড়াই করে ১-০ গোলে হেরেছে। বলা যায় শক্তিশালী ক্রোয়েটদের বিপক্ষে শক্তির প্রদর্শনীই দেখিয়েছে সৌদি আরব।

২৬ নভেম্বর মেসিদের প্রতিপক্ষ মেক্সিকো। কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা সুইডেনের কাছে যারা ২-১ গোলে হেরেছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩০ নভেম্বর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ পোল্যান্ড। লাতিন আমেরিকার দেশ চিলির বিপক্ষে রবার্ট লেভান্ডোভস্কির দল ১-০ গোলে জিতে শেষসময়ের প্রস্তুতি সেরেছে।

বিষয়:কাতার বিশ্বকাপ ২০২২ ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ কাতার ফিফা বিশ্বকাপ পোল্যান্ড ফিফা বিশ্বকাপ মেক্সিকো ফিফা বিশ্বকাপ সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…