চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পেরোলেই বিশ্বকাপের দামামা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সোনালী শিরোপায় চোখ রেখে কাতারে পৌঁছেছে ৩২ দল। উন্মাদনা-উত্তেজনা, আবেগ-আক্ষেপ, শক্তি-সামর্থ্য ছাপিয়ে বিশ্ব মেতে উঠতে চলেছে ফুটবলের জাদুতে। শুরু হতে যাওয়া ফুটবলের মহাযজ্ঞ আয়োজনে কমতি রাখেনি কাতার। কাড়িকাড়ি অর্থ ঢেলে বর্ণিল সব আয়োজনে সাজানো হয়েছে ২২তম আসর।

চ্যাম্পিয়ন খোঁজার লড়াইয়ে কাতারের আটটি স্টেডিয়ামে সামিল হবে। শিরোপার স্বপ্ন পূরণের লক্ষ্যে নামবে রোনালদো-মেসি-নেইমাররা। মাসব্যাপী আসরের উদ্বোধনী দিন রাত দশটায় ইকুয়েডরের মোকাবেলা করবে স্বাগতিক কাতার। এরআগে বাংলাদেশ সময় রাত আটটায় হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠান চলবে টানা ৪৫ মিনিট।

তেলনির্ভর কাতারের পাঁচটি শহরে ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লড়বে ৩২টি দল। আসরে নক আউট, কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে আয়োজিত হবে ৬৪টি ম্যাচ। আটটি গ্রুপে ভাগ হয়ে একটি শিরোপার লক্ষ্যে লড়বে ৩২ দেশ। ১১ হাজার ৫৮১ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে হয়ে যাবে ফুটবল বিশ্বকাপের আয়োজক।

বিশ্বকাপের মূলপর্বে এবারই প্রথম খেলছে কাতার। কাতার ফুটবলে বিনিয়োগ করছে অনেক বড় উচ্চাভিলাষ নিয়ে। এটা শুধু একটা-দুটো চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য নয়। শুধু ফুটবল কেনো বিশ্বকাপ আয়োজনে কাতার মুগ্ধতার ডানা ছড়িয়ে দিয়েছে স্বপ্নের আকাশে। বিশাল, বিশাল রাস্তা, ফ্লাইওভার, অট্টালিকা, ছিমছাম পরিবেশ এবং অগ্রগতিতে দেশের মানুষের পাশাপাশি বিদেশী দক্ষ-অভিজ্ঞদের নিয়োগ দিয়ে কাতার এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে।

কাড়ি কাড়ি ডলার খরচ করা কাতার নেমেছে হিসেব কষেই। আট স্টেডিয়ামে ফুটবল তারকাদের পায়ের জাদুতে বুঁদ হয়ে থাকবেন সমর্থকরা। ফিফা জানিয়েছে, মোট তিন মিলিয়ন টিকিট বিক্রি করেছে। শুধু টিকিট বিক্রি থেকেই ফিফা রেকর্ড রেভেনিউ পেতে পারে। রাশিয়া বিশ্বকাপে টিকিট বিক্রি থেকে ফিফার আয় ছিল ৫.৪ বিলিয়ন ডলার। এবার সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলেই রিপোর্টে এসেছে। এর পেছনে কারণ, ম‌্যাচ টিকিটের দাম বৃদ্ধি। ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপে চোখ রাখবে বিশ্বের প্রায় ৫০০ কোটি মানুষ।

এতশত আয়োজন আর অভিবাসী শ্রমিক, সমকামী ও মদ পানের নানা বিতর্কিত ইস্যু ছাপিয়ে কাতার দেখিয়েছে তারা বিশ্বকাপ আয়োজন সুষ্ঠুভাবেই করেছে। তবুও নানা বিতর্ক আর চাপ নিয়ে আজ মাঠে গড়াচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। চারবছর পরের এ মিলনমেলা চলবে এক মাস। নতুন কেউ নাকি পুরোনো, মেসি নাকি রোনালদো, কাদের বা কার হাতে উঠতে যাচ্ছে সোনালী ট্রফি? প্রশ্নটা সময়ের কাছেই তোলা থাক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল বায়াত স্টেডিয়ামকাতারকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ পর্তুগালফিফা বিশ্বকাপ ব্রাজিলরোনালদোলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT