চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নক আউটে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, ফ্রান্স-পোল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সুযোগ ছিল সি গ্রুপের সব দলের সামনেই। দৌড়ে এগিয়ে গেছে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিপক্ষে নজরকাড়া ফুটবল উপহার দিয়ে লিওনেল মেসিরা জিতে নিয়েছেন বাজি। সৌদি আরবের বিপক্ষে হেরে যে দুঃস্বপ্নের শুরু হয়েছিল, টানা দুই জয়ে শেষপর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় গেছে আলবিসেলেস্তেরা, সঙ্গী গ্রুপ রানার্সআপ পোল্যান্ড।

বুধবার রাতে গ্রুপপর্বের শেষ রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা, জয় তুলেছে ২-০ ব্যবধানে। অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে মেক্সিকো, ২-১ গোলে। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে পড়ে সেরা ষোলোতে যাওয়া হয়নি মেক্সিকানদের।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নক আউটে ডি গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। সি গ্রুপের রানার্সআপ পোল্যান্ডের পয়েন্ট ৪, সেরা ষোলোয় খেলবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।

৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। পরেরদিন রাত ৯টায় ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড।

পোল্যান্ডের মতো সি গ্রুপে ৪ পয়েন্ট মেক্সিকোরও। তারা গোল পার্থক্যে পিছিয়ে তিনে থেকে আসর শেষ করল। সৌদি আরব ৩ পয়েন্ট নিয়ে শেষ করল তলানিতে থেকে।

দিনের প্রথম দুই খেলার একটিতে নেমেছিল সবার আগে নক আউটের টিকিট কেটে রাখা ফ্রান্স। গ্রুপপর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা-নিরীক্ষা করতে যেয়ে তিউনিশিয়ার বিপক্ষে অঘটনের শিকার হয়েছে দলটি। এডুকেশন সিটি স্টেডিয়ামে ১-০ গোলে হেরে বসে তারা। আরেক ম্যাচে ডেনমার্ককে হতাশায় ডুবিয়ে ১-০ গোলের জয়ে নক আউটে পা রেখেছে অস্ট্রেলিয়া।

Reneta

ডি গ্রুপে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। সমান ৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়া। টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে তিউনিশিয়া, পয়েন্ট ৪। ডেনমার্ক ১ পয়েন্ট তুলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ পোল্যান্ডফিফা বিশ্বকাপ মেক্সিকোফিফা বিশ্বকাপ সৌদি আরবমেসিলেভান্ডোভস্কিসেমিলিড ফিফা বিশ্বকাপস্কালোনিস্টেডিয়াম ৯৭৪
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT