আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র ব্যবহারে পুতিনের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পরমাণু অস্ত্রের বিষয়ে ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের নতুন সিদ্ধান্তের বিষয়ে ঘোষণা দিচ্ছেন, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় (২৫ সেপ্টেম্বর) বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে পুতিন জানান, কোন পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোন দেশ রাশিয়ায় হামলা চালায়, তবে রাশিয়া সেটিকে যৌথ হামলা বলে ধরে নেবে। সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হবে।

ইউক্রেনের সঙ্গে ২ বছরের বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়ার। সেই লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন জানিয়েছে একাধিক পশ্চিমা দেশ। রাশিয়ার ওপর ক্রুজ মিসাইল ব্যবহার করে ইউক্রেনকে সবুজ সংকেত দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এমনই জল্পনার মধ্যে এবার হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইতিমধ্যেই ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন। সেগুলো রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার করা হবে কি না সেটা নিয়ে জল্পনা বেড়েছে। গত সপ্তাহে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের যুক্তরাষ্ট্র সফর এবং দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক এই জল্পনাকে বাড়িয়ে তুলেছে।

আবার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জানান, ইউক্রেনের দ্রুত এবং নিরবিচ্ছিন্ন সামরিক সাহায্য প্রয়োজন। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমী দুনিয়াকে হুঁশিয়ারি দিলেন পুতিন।

তথ্য বলছে, বিশ্বের পারমাণবিক অস্ত্রের ৮৮ শতাংশ রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে। কূটনীতিকরা বলছেন, ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করলে তার পরিণাম যে ভাল হবে না, তা আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রাখলেন পুতিন।

বিষয়:ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ভ্লাদিমির পুতিন রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…