আন্তর্জাতিক

পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর ঘোষণায় যুক্তরাষ্ট্রকে পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বক্তৃতা দিচ্ছেন, আলোচনায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটি বৈঠকে বক্তৃতা দিচ্ছেন, তিনি একটি টেবিলের পাশে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করে, তবে রাশিয়াও সমানভাবে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালুর নির্দেশের প্রেক্ষিতে এমন ঘোষণা দেন পুতিন।

এনডিটিভি জানিয়েছে, বুধবার ৫ নভেম্বর ক্রেমলিনে নিরাপত্তা পরিষদের বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে পুতিন বলেন, যদি যুক্তরাষ্ট্র বা পারমাণবিক পরীক্ষার নিষেধাজ্ঞা চুক্তির কোনো স্বাক্ষরকারী দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। তবে রাশিয়া প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেবে।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সম্পর্কে অতিরিক্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাব্য প্রস্তুতি বিষয়ে সমন্বিত প্রস্তাব পেশ করতে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ বৈঠকে জানান, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার জন্য সামরিক হুমকির মাত্রা বাড়িয়েছে।

তিনি বলেন, আমাদের পারমাণবিক বাহিনী এমন প্রস্তুতিতে থাকতে হবে, যাতে প্রয়োজন হলে প্রতিপক্ষকে অগ্রহণযোগ্য ক্ষতি করা যায়। রাশিয়ার নোভায়া জেমলিয়া আর্কটিক টেস্ট সাইট অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত করা সম্ভব। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাব দেওয়ার সুযোগ হারাতে পারে রাশিয়া।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর ১৯৯১ সাল থেকে রাশিয়া কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…