চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলারুশকে রক্ষায় ছাড় নয়: পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০২৩
আন্তর্জাতিক
A A

ইউক্রেন ও বেলারুশের প্রতিবেশী দেশ পোল্যান্ডকে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। তিনি বলেছেন, বেলারুশ নিয়ে আঞ্চলিক উচ্চাকাঙ্খা দেখাচ্ছে পোল্যান্ড। রুশ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন হুমকির সুরে বলেছেন, রাশিয়ার যে সামরিক শক্তি আছে তার পুরোটা ব্যবহার করে বেলারুশকে রক্ষা করা হবে।

রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, তাদের কাছে খবর এসেছে ইউক্রেনের পূর্ব দিকে পোলিশ এবং লিথুয়ানিয়ান ইউনিটকে সামরিক আগ্রাসনের জন্য ব্যবহার করা হবে এবং অঞ্চলটি তারা দখল করতে চায়।

শুক্রবার (২১ জুলাই) রুশ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে পুতিন হুমকির সুরে বলেছেন, রাশিয়ার যে সামরিক শক্তি আছে তার পুরোটা ব্যবহার করে বেলারুশকে রক্ষা করা হবে।

পুতিন বলেছেন, ‘এটি সবারই জানা যে তারা (পোল্যান্ড) বেলারুশের অঞ্চলও দখল করার স্বপ্ন দেখে।’ তবে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেবেন তিনি।

অন্যদিকে রুশ প্রেসিডেন্টের এমন দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে পোল্যান্ড। ন্যাটো সদস্যভুক্ত দেশটির কো অর্ডিনেটর অব স্পেশাল সার্ভিসের মন্ত্রী স্টানিসলো জারইয়ান রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা পিএপিকে বলেছেন, ‘ক্রেমলিনের হতাশাগ্রস্ত বিরক্তি (পুতিন) আবারো পোল্যান্ড সম্পর্কে মিথ্যা বলছেন এবং ইউক্রেনের যুদ্ধের সত্যতা সম্পর্কে মিথ্যাচার করার চেষ্টা করছেন। ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক শোসনবাদকে ব্যবহার করে পোল্যান্ডের বিরুদ্ধে মিথ্য তথ্য ছড়াচ্ছেন।’

পোল্যান্ডের পূর্ব দিকে যেসব অঞ্চল রয়েছে সেগুলো সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্টালিন তাদের উপহার হিসেবে দিয়েছিলেন। আর এ উপহারের জন্য রাশিয়ার কাছে পোলিশদের কৃতজ্ঞ থাকা উচিত বলেও মন্তব্য করেন পুতিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেলারুশরাশিয়া-ইউক্রেনরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT