চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিগোজিনের কপাল খারাপ ছিল: পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক
A A

রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন সম্প্রতি একটি উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হওয়ার ২৪ ঘণ্টা পর অবশেষে তার মৃত্যু নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, প্রিগোজিনের কপাল খারাপ ছিল।

বিবিসি জানিয়েছে, গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার রাশিয়ান টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন দেশটির সাম্প্রতিক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় একথা বলেন। এছাড়াও প্রিগোজিনকে একজন গুণী ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেন তিনি।

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন প্রসঙ্গে পুতিন বলেন, তাকে নব্বইয়ের দশকের শুরুর দিক থেকে চিনতেন। তিনি বলেন, প্রিগোজিনের ভাগ্য খারাপ ছিলো। তিনি তার জীবদ্দশায় গুরুতর ভুল করেছেন এবং সেই ভুলের ফলাফলও পেয়েছেন।

ভাষণে পুতিন জানান, ইতিমধ্যে রাশিয়ার তদন্ত সংস্থা এই ঘটনার তদন্তের কাজ শুরু করেছে। কিছুদিনের মধ্যেই দুর্ঘটনা সম্পর্কিত তথ্যগুলো জানা যাবে। গতকাল তিনি বলেন, আজ সকালে আমাকে উড়োজাহাজ দুর্ঘটনার খবর জানানো হয়েছে। তদন্ত শেষ হতে খানিকটা সময় লাগবে।

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের মৃত্যুর খবরে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ  প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এ ঘটনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই দায়ী করছে। কারণ পুতিনের বিরুদ্ধেই গত জুনে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি।

গত ২৩ আগস্ট বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে ওয়াগনার প্রধান প্রিগোজিনকে বহনকারী একটি প্রাইভেট উড়োজাহাজ রাশিয়ার তিভর অঞ্চলে বিধ্বস্ত হয়। তিনিসহ সেখানে থাকা ১০ জন আরোহীই মারা গেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজ দুর্ঘটনাওয়াগনার গ্রুপভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT