চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন-নেতানিয়াহুর ফোনালাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিন ও নেতানিয়াহু ফোনে আলোচনা করছেন, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গাজায় চলমান সংঘাত ও মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোনে আলোচনা করেছেন।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত এই ফোনালাপে তারা গাজায় শান্তি পরিকল্পনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি ও ফিলিস্তিন ইস্যু নিয়েও কথা বলেন। ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচি, সিরিয়ার স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও দুই নেতা মতবিনিময় করেন।

গত জুলাইয়ের পর এটি পুতিন ও নেতানিয়াহুর মধ্যে তৃতীয় ফোনালাপ। ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় পুতিন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার ন্যায়সংগত সমাধানের প্রতি রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সম্প্রতি গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থাপিত ২০ দফা শান্তি প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মুসলিম বিশ্বের আট দেশের নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

হামাস ইতিমধ্যেই এ পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ দিকের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে স্বাগত পেয়েছে। পুতিনও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, টেকসই শান্তির জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত থাকবে এবং আমরা আশা করি এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইসরায়েলের এই সংলাপ গাজা ইস্যুতে একটি নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারে, যা দীর্ঘদিনের সংঘাত সমাধানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজানেতানিয়াহুপুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬

ভালো একটি ‘সমাপ্তি’ দিতে না পারার আক্ষেপ ফ্রান্স অধিনায়কের

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT