চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা ২’ থেকে কেন বাদ পড়লেন তৃপ্তি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
অভিনেতা ও অভিনেত্রীর স্টাইলিশ পোজ, সিনেমার দৃশ্যের মতো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের তুমুল আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’-এ অভিনয়ের পর রীতিমতো জাতীয় ক্রাশের উপাধি পেয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। শুধু তাই নয়, তার হাতে আসছে একের পর এক সিনেমা। যেই তালিকায় নাম ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’।

জানা গিয়েছিল, বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানে দেখা যাবে তৃপ্তিকে। তবে এবার জানা গেল অন্য খবর। টাইমস নাউ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘পুষ্পা ২’র আইটেম গানের জন্য অডিশন দিয়েছিলেন তৃপ্তি। কিন্তু বিষয়টি তার জন্য ইতিবাচক হয়নি। তাইতো নির্মাতারা তাকে প্রত্যাখান করেছেন। তবে কোন বিশেষ কারণে নির্মাতারা তাকে প্রত্যাখান করেছেন তা জানা যায়নি।

২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গান ‘ও আন্তাভা’তে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যে গানটি সেই বছর সেরার শীর্ষে ছিল। ধারণা করা হচ্ছে, সামান্থার সেই লেভেলকে টেক্কা দিতে না পারায়ই তৃপ্তিকে প্রত্যাখান করেছেন নির্মাতারা। তবে নতুন করে আইটেম গানে কে চুক্তিবদ্ধ হবেন সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।

Banglabid

এদিকে গেল ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘পুষ্পা ২’র। সেটাই চূড়ান্ত ছিলো। দর্শকও প্রস্তুত হচ্ছিলেন সেভাবেই। কিন্তু শেষমেশ পিছিয়ে যায় ছবিটির মুক্তি। ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয় ৬ ডিসেম্বর।

নতুন করে মুক্তি পিছিয়ে দেয়ার কারণ হিসেবে জানা যায়, এখনও শেষ হয়নি ‘পুষ্পা ২’-এর শুটিং। তাছাড়া পোস্ট প্রোডাকশনের কাজও বাকি রয়েছে। দর্শকদের সামনে সেরা প্রোডাক্ট তুলে ধরতে চান নির্মাতারা। তাই বাড়তি সময় চেয়ে নিয়েছেন। সেই সঙ্গে ছবির মানের সাথেও আপস করার কোনও ইচ্ছা নেই নির্মাতারাদের।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

Reneta

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ।- বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লু অর্জুনতৃপ্তি দিমরিপুষ্পা ২রাশমিকা মান্দানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT