চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লু অর্জুনের ছবি থেকে বাদ পড়লেন দীপিকা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিনয় দেখার অপেক্ষায় প্রহর গুনছে সিনেমাপ্রেমীরা। পরিচালক অ্যাটলির আগামী বিগ বাজেটের ছবি ‘রাকা’ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে। ঠিক তখনই ছড়িয়ে পড়ে নতুন এক গুঞ্জন। প্রশ্ন ওঠে, মা হতে যাওয়ার কারণে কি আল্লু অর্জুনের সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন দীপিকা?

অবশেষে এই ধোঁয়াশা কাটালেন নির্মাতা। সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই দীপিকার কাজ নিয়ে শুরু হয় নানা জল্পনা। কেউ বলছিলেন তিনি সিনেমাটি ছেড়ে দিচ্ছেন। আবার কারও দাবি ছিল তার চরিত্রটি ছোট করে ফেলা হচ্ছে। তবে দীপিকার ভক্তদের জন্য সুখবর হলো এসকল জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ‘রাকা’ টিম।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিনেমার নির্মাতারা জানিয়েছেন, ছবির পরিকল্পনা মোটেও বদলায়নি। তাদের ভাষ্যমতে, ‘সবকিছু আগের পরিকল্পনা মাফিক চলছে। দীপিকা পাড়ুকোন ‘রাকা’ ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন। তার থাকা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।’

Banglabid

অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের কাজের প্রতি বিন্দুমাত্র ছাড় দেননি এই বলিউড কুইন। এই অবস্থাতেই তিনি বেশ কিছু কঠিন অ্যাকশন সিকোয়েন্সের শুটিং শেষ করেছেন। তবে সেটে তার ও অনাগত সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রথম সন্তান ‘দুয়া’র পর দীপিকা ও রণবীর সিং দম্পতি যখন দ্বিতীয় অতিথিকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন, তখন কাজের প্রতি দীপিকার এমন পেশাদারিত্ব দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি।

সান পিকচার্সের প্রযোজনায় ‘রাকা’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৭ সালে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত তার প্রথম লুক ইতোমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ন্যাড়া মাথার এক বিধ্বংসী লুকে পর্দার ‘পুষ্পা’কে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। আর সেখানে দীপিকার উপস্থিতি ছবিটিতে যোগ করবে এক অনন্য মাত্রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লু অর্জুনদীপিকা পাড়ুকোনবিনোদন সেমি লিডরাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT