চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা টু’তে সামান্থার জায়গা নিচ্ছেন শ্রীলীলা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

২০২১ সালে মুক্তি পাওয়া দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’  সিনেমার ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে মাত্র তিন মিনিট নেচেই পর্দা কাঁপিয়েছিলেন ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যার পর থেকেই বেশ আলোচনায় রয়েছেন দক্ষিণী এই সুন্দরী।

সকলেই অপেক্ষায় ছিলেন ‘পুষ্পা’র মত এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা টু’তেও সামান্থাকে নতুনভাবে দেখার জন্য। তবে তা আর সম্ভব হচ্ছে না। কেননা আগেই জানা গেছে, ‘পুষ্পা টু’ ছবিতে আইটেম গানে নাচার প্রস্তাব ফিরিয়েছেন এই অভিনেত্রী। তবে এবার জানা গেল, সামান্থার স্থানে জায়গা নিচ্ছেন তেলেগু উঠতি অভিনেত্রী শ্রীলীলা।

যদিও ‘পুষ্পা টু’ এর আইটেম গানে শ্রীলীলার চুক্তিবদ্ধ হওয়া নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোন ঘোষণা দেননি ছবিরে নির্মাতা সুকুমার। তবে এরই মাঝে সূত্রের খবরে গুঞ্জন উঠেছে এই আইটেম গানের জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হবে এই অভিনেত্রীকে।

শ্রীলীলাকে এর আগে মহেশ বাবুর ছবি ‘গুন্তুর করম’ এর একটি আইটেম গানেও দেখা গিয়েছিল। যার পর থেকেই মূলত ‘পুষ্পা টু’ এর আইটেম গানে শ্রীলীলার চুক্তিবদ্ধ হওয়ার গুঞ্জন ভাসছে।

শেষ থেকে শুরু হয়েছে ‘পুষ্পা টু’ ছবির শুটিং। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল গেল বছরের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির অন্যতম একটি। বক্স অফিসে ৩৭৫ কোটির ব্যবসা করেছিল ছবিটি। সেই জনপ্রিয়তার কথা মাথা রেখেই ছবিটির সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা। যা প্রথম পর্বের তুলনায় অনেক বেশি চমকপ্রদ হবে বলেও দাবি করেছেন ছবিটির পুরো টিম।

আল্লু অর্জুন ছাড়াও ‘পুষ্পা টু’তে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা আছে ছবিটির।

Reneta

সূত্র: ওটিটি প্লে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লু অর্জুনপুষ্পা টুরাশমিকা মান্দানাশ্রীলীলাসামান্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে পাওয়া যাবে যেসব সুবিধা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT