চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে ‘পুষ্পা ২’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
দুটি মানুষ রঙিন উৎসবের মধ্যে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসের আসল যে বস তিনিই, আবারও সেটা প্রমাণ করে দিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। অতিমারী জর্জরিত ভারতীয় বক্স অফিসকে টেনে তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। আর সেই ছবির সিকুয়েলে এখন আক্রান্ত গোটা বিশ্ব। সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল।

বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির ৪ দিনে রবিবার (৮ ডিসেম্বর) পর্যন্ত প্যান ইন্ডিয়ান এই ছবিটির আয় দাঁড়িয়েছে ৫৮৫ কোটি রুপি। যেখানে বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত ৭৫০ কোটি রুপি!

মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে  ‘পুষ্পা ২: দ্য রুল’। প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় ছবির তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে। এছাড়াও একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে।

মাত্র ৪ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে প্রায় ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এছাড়াও প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল এই ছবি। বিশ্ব বক্স অফিসে ৮০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে ‘পুষ্পা ২’।

এদিকে হিন্দি ভাষায় সবচেয়ে বড় ওপেনার ছবি হিসেবে ‘পুষ্পা ২’এর নাম এখন শীর্ষে। মুক্তির প্রথম দিন ৬৫ কোটি ৫ লাখ রুপি আয় করে এই দৌড়ে এত দিন এগিয়ে ছিল শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি। ‘পুষ্পা ২’এর হিন্দি সংস্করণের আয় ৬৭ কোটি রুপি। খান সাম্রাজ্যে এবার থাবা বসিয়েছেন ‘পুষ্পা’রূপী আল্লু অর্জুন। শুধু তা-ই নয়, এই প্রথম কোনো দক্ষিণি ছবি হিন্দি বলয়ে এতটা সাফল্য পেল।

ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে, তবে এটি বক্স অফিসে অশ্বমেধ ঘোড়ার মতো ছুটে চলেছে এই ছবিটি। যার শেষ কোথায় এখনও জানা নেই। দেশের বক্স অফিসে সর্বকালের সেরা আয় করা ছবির দৌড়ে দুর্বার গতিতে এগোচ্ছে ‘পুষ্পা ২’।- বলিউড মুভি রিভিউজ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'পুষ্পা ২': দ্য রুল'আল্লু অর্জুনপুষ্পা ২বক্স অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT