চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রজন্ম জুড়ে পূর্ণিমার জনপ্রিয়তা, ভাসছেন প্রশংসায়

পূর্ণিমার জন্য বয়স যেন শুধুমাত্র একটি সংখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি তরুণী পূর্ণিমার জনপ্রিয়তা ও স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশকের শেষ প্রান্তে চলচ্চিত্রে অভিষেক হলেও তার জনপ্রিয়তা ছড়িয়েছে দুই প্রজন্ম জুড়ে। রূপ ও অভিনয়ের মেলবন্ধনে দেড় যুগ পরেও সমানভাবে আলোচিত তিনি।

রূপালি পর্দায় তার যাত্রা শুরু হয় প্রায় আড়াই দশক আগে, কিন্তু সময় যেন তার সৌন্দর্যের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। বর্তমানে পূর্ণিমা নিয়মিত অভিনয়ে না থাকলেও শোবিজে তার উপস্থিতি বরাবরই নজরকাড়া।

সম্প্রতি কিছু ওয়েব কনটেন্টে অভিনয় করতে দেখা গেছে তাকে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেত্রীকে।

ব্যক্তিজীবনে বেশ গোছানো পূর্ণিমা। তার জীবন নিয়ে কোনো ধরনের বিতর্ক কিংবা গসিপ নেই বললেই চলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয়। সেখানে তার অসংখ্য অনুরাগী নিয়মিতই ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন তাকে। বিশেষ করে তার বয়স না বাড়ার মতো চিরসবুজ রূপের জন্য ভক্তদের মুগ্ধতা চোখে পড়ে বারবার।

বিভিন্ন সাজে, বিভিন্ন ভঙ্গিতে নিজেকে উপস্থাপন করলেও, তার সৌন্দর্যে সবসময়ই একটা প্রাকৃতিক ও মার্জিত ছোঁয়া থাকে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইট ব্লু সালোয়ার-কামিজ ও সাদা ওড়নায় কিছু ছবি পোস্ট করেন তিনি। সাধারণ সাজে ধরা দিলেও পূর্ণিমার চেহারায় ছিল সেই চিরচেনা মিষ্টি হাসি ও আকর্ষণ। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর লুফে নেয় নেটিজনরা।

Reneta

অনুরাগীরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন তাকে। একজন নেটিজেন লিখেছেন, ‘ছোটবেলা থেকে আপনাকে দেখে আসছি, এখনো একেবারে একই রকম লাগছে। আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আপনি একই বয়সে আটকে আছেন।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘ছোটবেলার ক্রাশ ছিলেন, এখনো কত সুন্দর।’ আরও একজন লেখেন, ‘সাধারণ সাজেও আপনাকে এত সুন্দর লাগে, কীভাবে সম্ভব!’ পূর্ণিমার আরেক অনুসারী লিখেছেন, পূর্ণিমার জন্য বয়স শুধুমাত্র একটি সংখ্যা।

পূর্ণিমার ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি ছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মনের মাঝে তুমি’। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে তার অভিনয় দারুণ প্রশংসা পায়। এরপর ২০০৬ সালে এসএ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতেও তিনি মন কাড়েন দর্শকদের।

এই দুই ছবির পর থেকে পূর্ণিমা হয়ে ওঠেন ঢাকাই সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ। এই নায়িকা তার ক্যারিয়ারে রিয়াজ, শাকিব খান, মান্নাসহ প্রায় সব নায়িকের সঙ্গে অভিনয় করেন।

সময় বদলালেও পূর্ণিমার প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ একই রয়ে গেছে। সৌন্দর্য, ব্যক্তিত্ব ও প্রতিভার অনন্য মিশেলে তিনি আজও বাংলার দর্শকের মনে একটি স্থায়ী জায়গা দখল করে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূর্ণিমালিড বিনেদনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT