চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুনর্জন্ম’র অন্তিম পর্বও হিট, ভিউ ছাড়ালো ৫ মিলিয়ন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৩
বিনোদন
A A
দুই ব্যক্তি গভীর আলোচনায় ব্যস্ত, একজনের চোখে গভীর অনুভূতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না, এমন অভিযোগ দর্শকের পুরনো। প্রথম কিস্তি টপকানো প্রোডাকশন খুবই কম দেখা যায়। তবে ব্যতিক্রম দেখালেন নির্মাতা ভিকি জাহেদ।

‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব নির্মাণ করে হাতেনাতে প্রমাণ দিলেন, সিক্যুয়াল বানিয়েও হিট করানো যায়। প্রচারের দুই দিনেই ভিকির বানানো নিশো মেহজাবীন অভিনীত ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব চ্যানেল আই প্রাইম ইউটিউব থেকে দেখেছেন ৫ মিলিয়নের বেশি দর্শক!

ডার্ক থ্রিলার গল্পে নির্মিত ‘পুনর্জন্ম’ এর অন্তিম পর্ব দেখে মুগ্ধ দর্শক। বেশীরভাগ দর্শকই নাটকটি দেখে ঘোরের মধ্যে পড়ছেন। গল্পের মধ্যে গল্প, একের পর এক টুইস্ট!

Banglabid

শুধু ভিউয়ের রেকর্ডই নয়, ইউটিউব ট্রেন্ডিংয়েও নাটকটি এখন তালিকার উপর দিকে। অর্থ্যাৎ বাংলাদেশে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে ২ নম্বরে জায়গা করে নিয়েছে ২ ঘণ্টা ২১ মিনিট ব্যাপ্তীর নাটকটি।

সোমবার দুপুর ২টায়  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব দেখা হয়েছে ৫৪ লাখ বার! যেখানে মন্তব্য আছে প্রায় সাড়ে ১৪ হাজার! সব মন্তব্যেই দর্শক তার ভালো লাগার কথা লিখেছেন! প্রশংসা করেছেন নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা আফরান নিশো ও মেহজাবীনের।

সিক্যুয়ালে নির্মিত এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এছাড়াও ‘পুনর্জন্ম’ ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজসহ, সেন্টু, খায়রুল বাসার সহ আগে যাদেরকে দেখেছেন দর্শক, অন্তিম পর্বে সবাইকে পাবেন।

Reneta

২০২১ সালের জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। সর্বশেষ গেল বছরের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রচার হয় ‘পুনর্জন্ম ৩’। এরপর রিলিজ দেয়া হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে। সেখানে লাখ লাখ দর্শক নাটকটি দেখেছেন, করেছেন তুমুল প্রশংসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খায়রুল বাসারনওশাবানাটকনিশোপুনর্জন্মমুকুল সিরাজসহমেহজাবীনলিড বিনোদনসিনেমাসেন্টু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্তানদের নিয়ে মার্টিনেজ-দর্শনে মাশরাফী, ভালোবাসার উষ্ণতায় উচ্ছ্বসিত

পরবর্তী

ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকার ৭ লাখ শিশু রাশিয়ায়

পরবর্তী
শিশু ও নারী রাশিয়ায় আশ্রয়প্রাপ্ত, আবেগপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকার ৭ লাখ শিশু রাশিয়ায়

আকাশে বজ্রপাতের দৃশ্য, ঝড়ের সময় বিদ্যুতের ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জে পৃথকস্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সর্বশেষ

সালমানের মায়ের কণ্ঠে বিস্ফোরক অভিযোগ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আগস্ট ১৯, ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT