চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গায়কের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৬ অপরাহ্ন ২২, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ৩৭ বছর বয়সে মারা গেলেন পাঞ্জাবি গায়ক হরমন সিধু। পিএনসি নিউজ সূত্রে খবর, শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

শহর থেকে নিজের গ্রাম খিয়ালা ফেরার পথে তার গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সেখানেই মৃত্যু হয় তার।

পুলিশ কর্মকর্তাদের মতে, সংঘর্ষের তীব্রতায় গায়ক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। পরে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ মানসা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গায়কের পরিবারকেও খবর দেওয়া হয়।

হরমন সিধু তার হিট ক্যাসেট ট্র্যাক ‘পেপার তে পিয়ার’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। এই গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় এবং একজন পরিচিত মঞ্চ শিল্পী হিসেবেও প্রতিষ্ঠা করে। তিনি গায়িকা মিস পূজার সঙ্গে একাধিক মিউজিক অ্যালবামে কাজ করেছেন, যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে।

তার অন্যান্য কিছু গানের মধ্যে রয়েছে ‘কই চক্কর নাই’, ‘বেবে বাপু’, ‘বাব্বার শের’ এবং ‘মুলতান ভিএস রাশিয়া’। হরমনের স্ত্রী ও এক ছোট মেয়ে রয়েছে। ২০১৮ সালে গায়ককে মাদকসহ তার বন্ধুদের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাঞ্জাবি গায়কমর্মান্তিক সড়ক দুর্ঘটনামারা গেছেনহরমন সিধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: বিজিবির উদ্যোগে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

এপ্রিল ২, ২০২৬

স্পেনে ‘মুসলিম বিরোধী’ শ্লোগানের নিন্দা ইয়ামালের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল: চাক শুমার

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT