বাংলাদেশ

ঈদুল ফিতরের পরে বইমেলা আয়োজনসহ ৪ দফা দাবি প্রকাশকদের

ঈদুল ফিতরের পরে বইমেলা আয়োজনসহ ৪ দফা দাবি প্রকাশকদের

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬ এর তারিখ পরিবির্তন করে পবিত্র ঈদুল ফিতরের পরে আয়োজন, স্টল ভাড়া মওকুফ ও সরকারি খরচে স্টলের অবকাঠামো নির্মাণ, বই ভাতা চালু ও বই ক্রয় নীতি সংস্কারসহ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রকাশকরা।

সোমবার ২ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন জানান, রোজার মধ্যে বইমেলা আয়োজন করা হলে পাঠক সমাগম কম হবে। এতে প্রকাশনা শিল্প বড় ধরনের আর্থিক সংকটে পড়বে। সংখ্যাগরিষ্ঠ সৃজনশীল প্রকাশকের মতামতের প্রতি সম্মান জানিয়ে ঈদুল ফিতরের পরে বইমেলা আয়োজনের দাবি জানান তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে অমর একুশে বইমেলা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি আয়োজনের ঘোষণা দেয় বাংলা একাডেমি। কিন্তু ঘোষিত তারিখে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ৩১ টি প্রকাশনা সংস্থা।

অন্যপ্রকাশ প্রকাশনীর প্রকাশক মাজহারুল ইসলাম জানান, প্রকাশনা শিল্প দুর্বল হয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হবে দেশের সামগ্রিক সাংস্কৃতিক চর্চা।

অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক জানান, তাদের দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ চান প্রকাশকরা।

বিষয়:অমর একুশে বইমেলা ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…