চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোটার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
১:২৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৪
কুষ্টিয়া, শিক্ষা
A A
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, বাংলায় লেখা সাইনবোর্ডসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় উপজাতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হরিজন, প্রতিবন্ধী ও পোষ্য এবং মুক্তিযোদ্ধা কোটার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

গতকাল রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের আগামী ৮ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় প্রফেসর ড. আব্দুল হান্নান শেখের অফিস (ব্যবসায় প্রশাসন অনুষদের ৩২৫ নং কক্ষ) উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

Banglabid

এতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকারে অনলাইনে আবেদনের প্রিন্ট কপি, ভর্তি পরীক্ষায় প্রবেশ পত্রের সত্যায়িত ফটোকপি, GST পরীক্ষার নম্বর পত্রের ফটোকপি, এসএসসি ও এইচএসসি সার্টিফিকেটের ফটোকপি, নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি এবং সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভাগ/বোর্ডের সনদপত্রের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ছেলেমেয়েদের মধ্যে যারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস মার্ক পেয়েছে তাদের আগামী ৯ অক্টোবর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের অফিস কক্ষে (প্রশাসন ভবনের নীচ তলায়) সশরীরে পোষ্যের প্রত্যয়নপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সকল সনদসহ উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকৃত সকল পুত্র-কন্যার সাক্ষাৎকার আগামী ৯ অক্টোবর বুধবার সকাল ১০ টায় ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১৩৭ নং কক্ষে সাক্ষাৎকার গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে।

Reneta

উল্লেখ্য, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনিদের কোটায় আবেদনকারীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের নামের তালিকার আইডি নম্বর সম্বলিত সনদপত্র অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সাময়িক/মূল সনদপত্র, গেজেটেড অফিসার/স্থানীয় সরকার প্রধানের নিকট থেকে শিক্ষার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রত্যয়নপত্র, সম্পর্কিত ব্যক্তিগণের জাতীয় পরিচয়পত্র এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা মার্কসিটের সত্যায়িত ফটোকপিসহ মূল কপিসহ উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়কোটার ভর্তি বিজ্ঞপ্তিস্নাতক ১ম বর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT