চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালাইকায় মুগ্ধতা, দর্শক বলছে ‘প্রথম নাটকে বাজিমাৎ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

অভিনেত্রী হিসেবে অভিষেক হলো মালাইকা চৌধুরীর। যিনি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন। মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘সন্ধিক্ষণ’ নাটকের মাধ্যমে মালাইকার অভিষেক হলো দেশের নাট্যাঙ্গনে।

গেল ২০ ডিসেম্বর বড়পর্দায় অভিষিক্ত হন মেহজাবীন চৌধুরী। একইদিনে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় ছোট বোন মালাইকার প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’!

এবার সেই নাটকটি এলো ইউটিউবে! বৃহস্পতিবার বিকেলে নাটকটি সিনেমা ওয়ালার ইউটিউবে মুক্তি হয়েছে। মাত্র ২০ ঘণ্টায় ২ মিলিয়নের বেশি দর্শক নাটকটি দেখেছে, সেই সঙ্গে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘সন্ধিক্ষণ’-কে ইউটিউব ট্রেন্ডিংয়ের সাতে দেখা যাচ্ছে। নাটকটি দেখে মন্তব্য করেছেন প্রায় সাত হাজার দর্শক।

মালাইকা চৌধুরীর সঙ্গে ‘সন্ধিক্ষণ’ নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। সহশিল্পী চরিত্রে দেখা গেছে আরও অনেককে।

মেহজাবীনের বোন হিসেবে নাটকে অভিষেকের খবর প্রকাশ্যে আসার পর সবার নজর ছিল মালাইকার দিকে। তিনি কেমন অভিনয় করবেন, আদেও ঠিকঠাক পারবেন কিনা এ নিয়ে যথেষ্ট সন্দিহান ছিল! তবে ‘সন্ধিক্ষণ’ মুক্তির পর সেই সন্দেহ কেটে গেছে।

দর্শকরা বলছেন, অভিষেক হিসেবে মালাইকা লেটার মার্কস পেয়েছেন। অধিকাংশ দর্শকই নাটকটি দেখে, মালাইকার চেহারা ও ভয়েসে মেহজাবীনকে খুঁজে পেয়েছেন।

Reneta

আল মামুন লিখেছেন, মালাইকা নতুন হিসেবে অসাধারণ অভিনয় করেছে। মমতাজ খন্দকার নামে একজন লিখেছেন, বোন হিসেবে মনে হয়েছে মেহজাবীনের সাথে ৯৫%-ই মিলে যায়। টুম্বা আক্তার লিখেছেন, সন্ধিক্ষণ অসাধারণ হয়েছে। মালাইকার প্রথম অভিনয় দিয়েই বাজিমাৎ করেছে।

অর্ণব আহমেদ লিখেছেন, চোখ বন্ধ করে মালাইকার ভয়েস শুনলে মনে হচ্ছে এটা মেহজাবিনের ভয়েস। দুই বোনের ভয়েস হুবহু একই লাগছে। মালাইকার জন্য শুভকামনা থাকলো সে যেন আমাদের আরো ভালো ভালো নাটক উপহার দিতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইজোভানদর্শকনাটকমালাইকা চৌধুরীমেহজাবীনরাজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT