স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে নিপসমের জনসচেতনতা

নিপসমের জনসচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপসমের জনসচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একটি ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন, যেখানে লেখা রয়েছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের জনস্বাস্থ্য বিষয়ক শীর্ষস্থানীয় জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান-নিপসম ডেঙ্গুর ভয়াবহতা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে জনসংযোগের আয়োজন করে। ডেঙ্গু রোগের বাহক এডিস মশার প্রজনন স্থল চিহ্নিত করে তার নির্মূল করতেই এই কার্যক্রমের আয়োজন করা হয়।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৯ টায় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে সকল অনুষদের সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীদের নিয়ে নিপসম অডিটোরিয়ামে দিক নির্দেশনামূলক আলোচনা শেষে চারটি গ্রুপে বিভক্ত হয়ে, পুরো মহাখালী এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতামূলক র‍্যালি ও সম্পৃক্ততার জন্য জনসংযোগের সাথে সাথে লিফলেট বিতরণ করেন। পরিচালকের নির্দেশক্রমে প্রতিটি গ্রুপের নেতৃত্ব দেন সিনিয়র অনুষদবৃন্দ। সকল নির্ধারিত স্থান প্রদক্ষিণ ও জনসংযোগ শেষে দুপুর সাড়ে বারোটায় আবার নিপসম ক্যাম্পাসে সবাই ফিরে আসেন।

সরেজমিনে গিয়ে সবগুলো টিমের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় যে, নিপসম সবসময়ই জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সমস্যা নিয়ে গবেষণা করে তার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

এই আয়োজন সম্পর্কে নিপসমের পরিচালক কমিউনিটির সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বলেন, সকল অংশীজনের সহযোগিতা ছাড়া ডেঙ্গুর ভয়াবহতা রোধ সম্ভব নয়। একই প্রসঙ্গে ১ নম্বর টিমে থাকা নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার এক প্রশ্নের জবাবে বলেন, এডিস মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করে এর নির্মূলের জন্য জনসচেতনতা ও সম্পৃক্ততার কোন বিকল্প নেই। আমরা সবাই একসাথে এই কাজটিই করছি।

দুপুর সাড়ে বারোটায় সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিপসম পরিচালক এই সচেতনতামূলক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

বিষয়:জনসচেতনতা ডেঙ্গু ডেঙ্গু প্রতিরোধ নিপসম প্রতিরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…