চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি চাকরির স্বেচ্ছা অবসর বয়স কমানোসহ দেশে ৪টি প্রদেশ করার পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

দেশকে ৪টি প্রদেশে ভাগ করার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া কুমিল্লা এবং ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব দেয়া হয়েছে।

আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার দুপুর ২টায় সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানায়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানেরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশে কোন দিনই বিচার বিভাগ স্বাধীন ছিল না। বিচারবিভাগকে শতভাগ স্বাধীন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া এ্যাটর্নি সার্ভিস করার প্রস্তাব দেয়া হয়েছে। যেখানে বিসিএস এর আদলে নিয়োগ হবে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের ১০০টির বেশি সুপারিশ আছে উল্লেখ করে প্রেস উইং জানায়,  জেলা পরিষদকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। এছাড়া ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি করার প্রস্তাব করা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, তিনটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে। মন্ত্রীদের একান্ত সচিব সরকারি নয় মন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে।

এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনে স্বেচ্ছায় সরকারি চাকরির অবসর ২৫ বছরের পরিবর্তে ১৫ বছরেও করার প্রস্তাব এবংশাসন কাজ পরিচালনার সুবিধার জন্য ‘রাজধানী মহানগর সরকার গঠনের প্রস্তাব’ করা হয়েছে বলে জানায় প্রেস উইং।

Reneta

নির্বাচন চলতি বছরের ডিসেম্বর নাকি আগামী বছরের জুলাইতে তা সংস্কারের ওপর নির্ভর করবে বলেও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনপ্রশাসন সংস্কার কমিশনপ্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT