চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নেওয়ায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শনিবার (২২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে পিটিআইয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পিটিআইয়ের আইনজীবী নাঈম পাঞ্জুথা বলেন, আবেদনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে আদালতের নির্দেশনা অনুযায়ী ইমরান খানকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবিও জানানো হয়েছে।

এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল। সেখানে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককে রাখার কথাও বলা হয়।

তবে কর্তৃপক্ষ শুক্রবার ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নিয়ে সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেয়। সেখানে সংক্ষিপ্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

পিটিআইয়ের অভিযোগ, হাসপাতালে নেওয়ার সময় ইমরান খানকে তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগও দেওয়া হয়নি। দলটির দাবি, এ ঘটনায় আদালতের নির্দেশনা অমান্য করা হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ইমরান খানকে পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন, তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয় এমন কোনো সমস্যা তার মধ্যে পাওয়া যায়নি।

এদিকে ইমরান খানের বোন উজমা খান দাবি করেছেন, হাসপাতালে পরীক্ষার সময় তার ভাই তাকে কারাগারে বারবার নির্যাতনের কথা জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানকে ঘিরে সর্বশেষ ঘটনাটি পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। পিটিআই জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর ইমরানের মুক্তি এবং তার সঙ্গে যোগাযোগের সুযোগসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ট্যাগ: আদালতের নির্দেশইমরান খানপাকিস্তান তেহরিক-ই-ইনসাফপাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীপিটিআই
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

পরবর্তী

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

পরবর্তী
ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

সর্বশেষ

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT