চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএলের নিলাম ১১ ফেব্রুয়ারি, সর্বোচ্চ ভিত্তিমূল্য ৪ কোটির বেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগ (পিএসএলের) ১১তম আসরের নিলাম হবে ১১ ফেব্রুয়ারি। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে প্রথমবার নিলাম হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি আসর নিয়ে। এবারের আসরে খেলোয়াড়দের মূল্য নির্ধারিত হবে পাকিস্তান রুপিতে। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।

টপ ব্রাকেট খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ২০ লাখ রুপিতে। পরের ক্যাটাগরির মূল্য নির্ধারিত হয়েছে ২ কোটি ২০ লাখ। তৃতীয় ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ এবং চতুর্থ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৬০ লাখ পাকিস্তানি রুপি। তবে কোথায় নিলাম অনুষ্ঠিত হবে তার উল্লেখ করা হয়নি।

গত সপ্তাহে পিসিবি ঘোষণা করেছিল যে, পিএসএল তার ইতিহাসে প্রথমবারের মতো ড্রাফট মডেল থেকে নিলাম মডেলে স্থানান্তরিত হবে। লিগে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ এবং শিয়ালকোট কে জায়গা করে দিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। পিএসএল এর আগে ঘোষণা করেছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের বিদ্যমান স্কোয়াডে চারজন খেলোয়াড় ধরে রাখার অনুমতি পাবে।

Banglabid

প্রতিটি দলে থাকবে ১৬ থেকে ২০ জন ক্রিকেটার। এর মধ্যে বিদেশি খেলোয়াড় পাঁচ থেকে সাত জন। সব খেলোয়াড়ের সঙ্গে চুক্তি হবে দুই বছরের। প্রতিটি দলে অন্তত একজন ২৩ বছরের নিচের স্থানীয় খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক, যিনি আগে পিএসএলে খেলেননি।

এর আগের আসরগুলোতে মোট ছয়টি দল পিএসএলে অংশগ্রহণ করেছে। এগুলো হল- ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। গত আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। পিএসএলের একাদশ আসর শুরু হবে আগামী ১৬ মার্চ। ফাইনাল হবে ৩ মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপিএসএলপিসিবিলাহোরলিড স্পোর্টসশিয়ালকোটহায়দরাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানকে আইসিসির আল্টিমেটাম

পরবর্তী

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি

পরবর্তী

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি

সোনার অলংকারের ছবি, বিভিন্ন ডিজাইনের গহনা দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণের দাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT