চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএলের ফাইনাল মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, ফাইনালে দর্শক প্রবেশের অনুমতির জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিলেন। শুরু থেকেই এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও, সরকারের চলমান ব্যয় সংকোচন নীতির কারণে বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়।

নাকভি আরও উল্লেখ করেন, শুধুমাত্র বোর্ড নয়, অংশগ্রহণকারী দলগুলোর মালিকদের পক্ষ থেকেও দর্শক প্রবেশের দাবি জোরালোভাবে উঠে আসে। ক্রীড়ার প্রতি জনসাধারণের আগ্রহ এবং টুর্নামেন্টের মর্যাদা বিবেচনায় নিয়ে শেষপর্যন্ত বিশেষ অনুমতি দেয়া হয়। এতে করে ফাইনাল ম্যাচটি শুধু টেলিভিশন বা অনলাইনে সীমাবদ্ধ না থেকে সরাসরি স্টেডিয়ামের আবহে উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে।

এর আগে ২৬ মার্চ থেকে শুরু হওয়া পিএসএলের ১১তম আসর ৮ দলের অংশগ্রহণে ৪৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে। অঞ্চলভিত্তিক ক্রিকেটভক্তদের মাঠে বসে আরও বেশি খেলা দেখার সুযোগ করে দেয়ার লক্ষ্য ছিল পিসিবির। তবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পিএসএল কেবল লাহোর ও করাচিতে কমিয়ে আনা হয়। এমনকি সিদ্ধান্ত হয়- খেলা হবে দর্শকশূন্য মাঠে। যা নিয়ে শুরু থেকেই নিজেদের ক্ষোভ ও হতাশা জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাকভিপাকিস্তানপিএসএললিড স্পোর্টসশাহবাজ শরিফ
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি

এপ্রিল ২৫, ২০২৬

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৫, ২০২৬

৮ ঘণ্টা জেরা শেষে অভিনেত্রী নুসরাতের ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট

এপ্রিল ২৫, ২০২৬

দর্শকদের আবেগে ভাসিয়ে মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য কারাগারে

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT