ফুটবল

নেইমারকে ১৫০ মিলিয়নে ছাড়বে পিএসজি

নেইমার পিএসজির জার্সিতে মাঠে, তার হাতে হাত উঁচু করে স্বাগত জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার পিএসজির জার্সি পরা ফুটবলার মাঠে, দর্শকদের সামনে তার হাত উঁচু করে স্বাগত জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইন ছাড়া নিয়ে চলছে নানা আলোচনা। এরমধ্যেই নতুন খবর দিয়েছে ইউরোপের গণমাধ্যমগুলো। তাদের দাবি,  ব্রাজিলিয়ান তারকাকে ১৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ছাড়বে ফরাসি চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমেই প্যারিস ছাড়তে চান ৩১ বর্ষী অভিজ্ঞ তারকা। সাবেক ক্লাব স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা তার। তাকে দলে টানতে আশার আলো দেখছে বার্সেলোনা এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের বেশ কিছু দল।

তবে, স্পেনের একটি গণমাধ্যম দাবি করছে, ব্রাজিলের সবচেয়ে দামী খেলোয়াড়কে কোনভাবেই লসে ছাড়তে চায় না লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। এর জন্য তারা আগ্রহী ক্লাব থেকে কম করে হলেও ১৫০ মিলিয়ন ইউরো চায়।

রেকর্ড ট্রান্সফারে ২০১৭ সালে পিএসজিতে আসা নেইমারকে লোনে দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। সেই সুয়োগটি কাজে লাগাতে চায় বার্সেলোনা ও মেজর লিগ সকারের ক্লাবগুলো।

চলতি মৌসুমে একরকম টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ফরাসি ক্লাবটি। মেসির চলে যাওয়ার পর কাইলিয়ান এমবাপেও একরকম হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই সাথে যুক্ত হয়েছে নেইমারের চলে যাওয়ার আলোচনাও।

বিষয়:এমএলএস এমবাপে নেইমার পিএসজি বার্সেলোনা ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…