চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেঞ্চ কাপ অধরাই থাকল মেসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি খেলেছেন, এমন একটি কাপের শিরোপা অধরাই থাকল বিশ্বচ্যাম্পিয়ন মহাতারকার। পিএসজিতে ২০২১ সালে নাম লিখিয়ে, ক্লাবটির হয়ে ফ্রেঞ্চ কাপের দুই আসরে খেলে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি। দুবারই রাউন্ড-১৬ পর্ব শেষ হয়েছে ফরাসি জায়ান্টদের অভিযান।

বুধবার রাতে অলিম্পিক মার্শেই’র কাছে হেরে শেষ ষোলোয় শিরোপা দৌড় থেমেছে পিএসজির। ফ্রেঞ্চ কাপের লড়াইয়ে ২-১ গোলে হেরেছে তারা। অ্যালেক্স সানচেজ ও ম্যালিনোভস্কি গোল করেছেন মার্শেই’র হয়ে। পিএসজির একমাত্র গোলটি সার্জিও রামোসের।

মার্শেই’র ঘরের মাঠে চিরচেনা ১০ নম্বর জার্সিতে নেমেছিলেন মেসি। ফরাসি ক্লাবটিতে ৩০ নম্বর জার্সি পরেন তিনি। ১০ নম্বর পরেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ফ্রেঞ্চ কাপের নিয়মানুযায়ী শুরুর একাদশে থাকতে হবে ১ থেকে ১১ নম্বর জার্সি। মেসির সম্মানার্থে এদিন ১০ নম্বর জার্সি ছেড়ে দেন বন্ধু নেইমার। তিনি পরেছেন ১১ নম্বর জার্সি। চোটের কারণে দলে ছিলেন না কাইলিয়ান এমবাপে।

ম্যাচে শুরু থেকেই পিএসজিকে চেপে ধরেছিল মার্শেই। টানা আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ আসে তাদের সামনে। বক্সে ফাউল করেন রামোস। পেনাল্টিতে গোল আদায় করেন মার্শেই ফরোয়ার্ড অ্যালেক্স সানচেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে ভুলের মাশুল শোধ করেন রামোস। কর্নার থেকে আসা বলে হেডে গোল করে পিএসজিকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। দুদলই মরিয়া হয়ে ওঠে গোল পেতে। এগিয়ে যাওয়ার দারুণ কিছু সুযোগ হাতছাড়া হয় মেসি-নেইমারদের। ৫৭ মিনিটে সুযোগ আসে মার্শেই’র সামনে। হাতছাড়া করেননি ম্যালিনোভস্কি।

২-১ গোলে পিছিয়ে পড়ে মেসি নেইমারদের গোল পেতে চেষ্টার কমতি ছিল না। ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যরা গোল শোধ করতে পারেননি, মার্শেই’র কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে।

Reneta

গত মৌসুমের ফ্রেঞ্চ কাপেও খেলেছিলেন মেসি। রাউন্ড-১৬ এ পেনাল্টিশ্যুটে ৬-৫ ব্যবধানে নিসের কাছে হেরেছিল পিএসজি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপিএসজিফ্রেঞ্চ কাপমার্শেইমেসিরামোসলিড স্পোর্টসসানচেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT