ফুটবল

দুয়োধ্বনি শুনলেন মেসি, নেইমারের ‘অপেক্ষায়’ গালতিয়ের

প্যারিস সেন্ট জার্মেইর মেসি ও নেইমার মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেন্ট জার্মেইর মেসি ও নেইমার মাঠে দাঁড়িয়ে, ফুটবল ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। ফেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে এসে থামে ফরাসিদের পথচলা। এবার লিগ ওয়ানে টানা দুই ম্যাচ হেরে নিজেদেরকে হারিয়ে খুঁজছে ক্রিস্তোফ গালতিয়েরের দল। এমন বাস্তবতায় ম্যাচ শেষে সমর্থকের দুয়োধ্বনি শুনলেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি।

পিএসজির ঘরের মাঠে রোববার ১-০ গোলে হেরে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে লিওঁ। দুই সপ্তাহ আগে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা লিওঁর থেকে ১২ পয়েন্টে এগিয়ে ছিল পিএসজি। এ ম্যাচ হারের পর এবার সেই পয়েন্ট ব্যবধান কমে ছয়ে দাঁড়িয়েছে।

এই পরাজয়ে দুই বছরের বেশি সময় পর লিগে টানা দুই ম্যাচ হারের স্বাদ পেল ফরাসি ক্লাবটি। সবশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে লিগে টানা দুই ম্যাচ হেরেছিল দলটি।

হারের পর কোচ গালতিয়ের কথা শুনে কিছুটা ইঙ্গিত পাওয়া গেলো ব্রাজিলীয় তারকা নেইমারের অভাব অনুভব করছেন গালতিয়ের। গোড়ালির চোটের কারণে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন ৩১ বর্ষী ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়।

সরাসরি নেইমারকে নিয়ে কিছু না বললেও ৫৬ বর্ষী গালতিয়ের বলেছেন, ‘আমাদের একটি বড় উপলব্ধি হলো, দলে একটা ইতিবাচক পরিবর্তন দরকার। এখন আমাদের দলের কিছু বড় খেলোয়াড় ফেরার অপেক্ষা করতে হবে।’

বিষয়:গালতিয়ের নেইমার জুনিয়র পিএসজি লিওনেল মেসি লিগ ওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…