চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ, সাংবাদিকসহ আটক ১১৩৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগ্লুর গ্রেপ্তারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সময় দায়িত্বরত নয় সাংবাদিকসহ মোট ১১৩৩ জনকে আটক করা হয়েছে।

ডয়চে ভেলে জানিয়েছে, একরেম ইমামোগ্লুকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। সেদিন থেকেই দেশজুড়ে চলছে বিক্ষোভ। রোববার দুর্নীতির অভিযোগে করা মামলায় ইমামোগ্লুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির ( সিএইচপি) ডাকা বিক্ষোভ থেকে এ পর্যন্ত নয় সাংবাদিকসহ ১১৩৩ জনকে আটক করা হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, পাঁচ দিন ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত ১,১৩৩ জনকে আটক করা হয়েছে এবং ১২৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে।’

ইস্তাম্বুলের সারাচান জেলায় এক বিক্ষোভ সমাবেশে সিএইচপি নেতা ওজগুর ওজেল বলেছেন, ইমামোগ্লুকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই আন্দোলনকে ‘সহিংস’ আন্দোলন বলে উল্লেখ করেছেন। দ্রুত বিক্ষোভ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তার অভিযোগ, এই আন্দোলন মানুষকে উসকানি দিচ্ছে। সিপিএইচ দলকে সতর্ক করে তিনি বলেছেন, প্রশাসনের ধৈর্যের বাধ ভাঙতে দেবেন না। তার আগেই এই বিক্ষোভ তুলে নেওয়া হোক।

এদিকে সোমবারই ইমামোগ্লুর দল রিপাবলিকান পিপলস পার্টির (সিপিএইচ) পক্ষ থেকে জানানো হয়েছে, তাকেই ২০২৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কতুরস্কে বিক্ষোভবিক্ষোভসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT