চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাদের পথ আটকে দিলেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০২৪
বিনোদন
A A
ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার শুরুর আগ মুহূর্তে থিয়েটার থেকে এক মাইল দূরে সিনেরমা ডোমের রাস্তায় ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের দাবী নিয়ে বিক্ষোভ করেছে শত শত মানুষ। জানা গেছে, বিক্ষোভকারীরা লাল গালিচা এবং ডলবি থিয়েটারের প্রবেশপথে বাধা দেয়ায় নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে শুরু হয় অস্কার সম্প্রচার।

কর্মসূচি থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতির দাবি জানান। কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ওড়ানোর পাশাপাশি হাতে লেখা ‘এখন যুদ্ধবিরতি’ প্ল্যাকার্ড প্রদর্শন করে। তারা ‘প্যালেস্টাইনকে মুক্তি দাও’ বলে স্লোগান দেন।

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা প্যালেস্টাইন মুক্তির দাবিতে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

বিক্ষো্ভের কারণে পথ অবরুদ্ধ হয়ে পড়ায় হলিউডের অনেক বড় তারকা সময়মতো শোতে আসতে পারেননি। শো শুরু হয়ে যাওয়ার পরেও বলরুম ছিল স্বভাববিরোধী ভাবে খালি। বব ইগার বিক্ষোভের কারণে সৃষ্ট ট্রাফিক জ্যামে পড়ে এক ঘণ্টা দেরীতে শো-তে পৌঁছান। অনেক তারকাকেই হাই হিল পরে হেঁটে ডলি থিয়েটারে পৌছাতে হয়েছে। অনেক তারকা যেতে না পেরে গাড়িতেই অপেক্ষা করেছেন, তাদের জন্য পাঠানো হয়েছে গলফ কার্ট।

রেড কার্পেটে ফিলিস্তিনের সমর্থনে বিলি আইলিশ, রামি ইউসুফ, মাহেরশালা আলি, মার্ক রাফালো সহ অনেক তারকাই লাল পিন পরেছেন। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই পিন পরেন তারা।

Reneta

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আকুতি করে বক্তব্য দিয়েছেন এবছর প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জয়ী মাস্তিসলাভ চেরনভ। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে তার ইউক্রেন যুদ্ধের উপর নির্মিত ‘টোয়েন্টি ডেজ ইন মারিওপোল’। ইউক্রেনের উপর রুশ অভিযান শুরুর পর বন্দর নগরী মারিওপোলে প্রথম ২০ দিনের ভিডিও ধারণ করেছেন ইউক্রেনীয় বংশোদ্ভূত এসিসোসিয়েট প্রেসের এই সাংবাদিক। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘যদি এমন হতো যে এই পুরস্কারের বিনিময়ে রাশিয়া কখনোই ইউক্রেনে হামলা না করতো, আমাদের শহরগুলো দখল না করতো!’

অস্কার ২০২৩ এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপর নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, এ হামলায় প্রায় এক হাজার দুই শ মানুষ নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় দুই শরও বেশি মানুষ। জবাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরে গাজায় স্থল অভিযানও শুরু হয়। এতে এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

অন্যদিকে, দু’বছর হয়ে গেল ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের বেশ কিছু এলাকা এখন রুশ দখলে। লাগাতার রাশিয়ার গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা চলছে ইউক্রেনের অন্যত্র।

সূত্র: ভ্যারাইটি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারইসরায়েলফিলিস্তিনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT