চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

শামীম খান শামীম খান
৪:১১ অপরাহ্ণ ০৪, জুন ২০২৪
জনপদ, মাগুরা
A A
প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিরা গাজায় গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর, ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়াও’ এই শ্লোগানে গণকমিটি মাগুরা জেলা শাখা ফিলিস্তিন সংহতি সমাবেশ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী গণসঙ্গীত করেছে। আজ মঙ্গলবার (৪ জুন) দুপুরে স্থানীয় সেগুনবাগিচা এলাকায় এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটির সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, যুগ্মআহ্বায়ক এটিএম আনিসুর রহমান, জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, বিগত ৭ মাস ধরে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এই হামলায় ইতিমধ্যে ৪২ হাজারের ওপর মানুষের নিহত হয়েছে, আহত হয়েছে ৭০ হাজারের অধিক মানুষ। নিহতদের মধ্যে ১৫ হাজার শিশু রয়েছে। সেখানে তীব্র খাবার, ওষুধ, বিশুদ্ধ পানির সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অব্যাহত রয়েছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলা। যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রস্তাব করলেও ইসরাইল যুদ্ধ বন্ধে রাজি হয়নি। এখন বিশ্বব্যাপী আন্দোলনই পারে ইসরাইলকে যুদ্ধ বিরতিতে বাধ্য করতে।

সমাবেশ শেষে উদীচী শিল্পী গোষ্ঠী, সুরসপ্তক, লালন একাডেমি, লালনঘর, লোকসংস্কৃতি চর্চা কেন্দ্রের স্থানীয় শিল্পীরা প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণকমিটি মাগুরা জেলাগাজায় গণহত্যা বন্ধপ্রতিবাদ সমাবেশপ্রতিবাদী গণসঙ্গীত
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT