চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
৪:০৯ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২২
জনপদ, রাজশাহী
A A

এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর কাদিরগঞ্জ-দরিখোরবোনা মোড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সাত দিন পার হয়ে গেলেও হামলায় জড়িতদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি। হামলায় জড়িতরা দিব্যি অফিস করলেও গ্রেপ্তার করতে পুলিশ-প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। তাই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।

এরপরও গ্রেপ্তার না হলে আগামী বুধবার বিএমডিএ অফিস ঘেরাও কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে সাংবাদিক নেতৃবৃন্দ জানান।

গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বিএমডিএ কার্যালয়ে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহীসাংবাদিকের ওপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

জুন ১৮, ২০২৬

সায়েন্টিফিক আমেরিকানের ‘উদীয়মান তারকা’ তালিকায় বাংলাদেশের তনিমা

জুন ১৮, ২০২৬

২০২৫ সালে ব্যাংক খাতে নজিরবিহীন লোকসান, পাঁচ ব্যাংকে বড় ক্ষতি

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জুন ১৮, ২০২৬

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT