চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএস লিখিত পরীক্ষায় গণিত বিষয় বাদ দেওয়া সুপারিশের বিরুদ্ধে প্রতিবাদলিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

 বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস থেকে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়টি  বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এর কাছে প্রতিবাদলিপি জমা দিয়েছে বাংলাদেশ গণিত সমিতি।

রোববার (২৩ মার্চ) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) এর চেয়ারম্যান বরাবর এই প্রতিবাদলিপি জমা দেয়া হয়।

এত বলা হয়, আপনি জানেন যে, সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন  বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে ছয়টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে পরীক্ষার নম্বর পুনর্বণ্টনপূর্বক গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় সিলেবাস থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

কমিশন ছয়টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে নম্বর পুনর্বণ্টনের যে সুপারিশ করেছে, তাতে গণিতের মত গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় বিষয় নেই। এটি বিজ্ঞানভিত্তিক আধুনিক সমাজ গঠনের পরিপন্থী বলে প্রতীয়মান হয়।

আরও বলা হয়, আমরা সবাই জানি, জ্ঞান বিজ্ঞানের বিকাশে গণিতের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গণিত ছাড়া অচল। গাণিতিক হিসাব নিকাশ ব্যতীত একটি রাষ্ট্রের বাজেট থেকে শুরু করে যে কোন ছোট বড় দেশীয় বা বৈশ্বিক পরিকল্পনা প্রণয়ন করা অসম্ভব। কম্পিউটার বিজ্ঞান, পদার্থ ও রসায়ন ইত্যাদি বিজ্ঞানের সকল বিষয়ের সারবস্তু হলো গণিত।

গণিত একটি মৌলিক ও অপরিহার্য বিষয়, যা প্রশাসনিক কার্যক্রমসহ নীতি নির্ধারণ, আর্থিক পরিকল্পনা, পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণিত ও মানসিক দক্ষতার চর্চা একজন সরকারি কর্মকর্তাকে যৌক্তিক ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনায় দক্ষ করে তোলে। প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে, জনশুমারি, অর্থনৈতিক প্রবৃদ্ধির বিশ্লেষণ, কর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে গণিত অপরিহার্য ভূমিকা পালন করে। গণিত ও পরিসংখ্যানগত বিশ্লেষণ ছাড়া কোনো কার্যকর নীতি গ্রহণ বা বাস্তবায়ন সম্ভব নয়।

Reneta

প্রযুক্তিগত ও প্রকৌশল সংক্রান্ত, অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার সাথে যুক্ত বিষয়ে গণিতের প্রয়োজন হয়। এসব বিবেচনায় নিয়ে বিজ্ঞানের সকল বিষয়ের প্রতিনিধিত্বকারী গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়সমূহকে বিসিএস এর সিলেবাসভুক্ত করা হয়েছিল। বর্তমানে বিপিএসসির মাধ্যমে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বাদ দেয়া মানে সকল শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষায় গণিতের গুরুত্বকে অস্বীকার করা এবং পরবর্তী প্রজন্মকে গণিত বিমুখ করা। লক্ষ্য করলে দেখতে পাব বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদিকে প্রাধান্য দিয়ে যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে তা  সাহিত্যভিত্তিক।

আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত দক্ষতার চারটি ধাপ যেমন: জ্ঞান অন্বেষণ, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলোতে হাতে কলমে অনুশীলনের সুযোগ রয়েছে। সে কারণে বিজ্ঞান পড়ুয়া শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যাপকভাবে অংশগ্রহণের লক্ষ্যে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়টি বিসিএস এর সিলেবাসে অন্তর্ভুক্ত থাকা অত্যন্ত যৌক্তিক।

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে না চললে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়টি বিসিএস থেকে বাদ দেওয়া হলে আমরা আরও ১০০ বছর পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছি। গবেষকেরা বলে থাকেন, যারা গণিতে ভালো, তাদের সমস্যা সমাধানের দক্ষতা অন্যদের তুলনায় বেশি থাকে। তাদের ক্রিয়েটিভিটি এবং যেকোনো কিছু নিয়ে বিশ্লেষণ করার ক্ষমতাও বেশি। যে দেশ গণিতে যত ভালো, সেই দেশ তত উন্নত। তাছাড়া ৪র্থ শিল্প বিপ্লবের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভিত্তি যেখানে গণিত সেখানে গাণিতিক যুক্তি ছাড়া দেশের সবচেয়ে আকর্ষণীয় ও সর্বোচ্চ চাহিদাভিত্তিক বিসিএস পরীক্ষা আমাদের কোথায় নিয়ে যাবে তা ভাববার বিষয়।

যারা গণিত চর্চা করেন বা গণিতের জ্ঞান যাদের মজবুত, প্রতিনিয়ত তাদের মেধার বিকাশ ঘটে ও বিশ্লেষণ করার দক্ষতা বৃদ্ধি পায় এবং সেইসাথে অভিজ্ঞতা যুক্ত হলে প্রার্থী আরও চৌকষ হয়। বিসিএস পরীক্ষার্থীদের গণিতের জ্ঞান থাকা আবশ্যক এবং এ বিষয়ে তার দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে সিলেবাসে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। গণিত বিষয়কে শুধুমাত্র নম্বর বেশী পাবার বা অর্জনের হাতিয়ার হিসেবে চিহ্নিত না করে এটিকে মেধাবৃত্তিক বিশ্লেষণ করার দক্ষতা বৃদ্ধির মাধ্যম হিসেবে বিবেচনা করার জন্য দৃঢ় আহ্বান জানাচ্ছি।

অতএব, বিজ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের পাশাপাশি বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির পাশাপাশি সুদক্ষ বিসিএস কর্মকর্তা হয়ে দেশকে সেবাদানের লক্ষ্যে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়সমূহ সিলেবাস থেকে বাদ না দিয়ে বহাল রাখার জন্য জোর দাবি জানাচ্ছি ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনবিপিএসসিবিসিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT