কথিত ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টন্স শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সংখ্যালঘু ঐক্যমোর্চা।
মানববন্ধনে বক্তারা দিপু চন্ত্র দাসকে হত্যার তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, দিপু দাস শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। তাকে মিথ্যা অপবাদ দিয়ে ন্যাক্কারজনক ভাবে পিটিয়ে ও জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। কিন্তু দোষি ব্যাক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে না। এসব ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এসময় তারা সংখ্যালঘুদের উপর সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠ বিচারের দাবি জানান।
এসময় বক্তারা রংপুরের তারাগঞ্জে বীরমুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্না রায়সহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।







