চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একষট্টিতে পা, এখনো যেভাবে চিরসবুজ প্রসেনজিৎ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
চিরসবুজ প্রসেনজিৎ, পা একষট্টিতে, স্মার্ট ও স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৬১ বছরে পা দিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে শীর্ষস্থানে আছেন। তবে বয়স যতই সময়ের নিয়ম মেনে বেড়ে চলুক না কেন বুম্বাদাকে দেখে কিন্তু তা বোঝা দায়!

তিনি বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম চির রঙিন, চির সবুজ অভিনেতা। আজও তাকে পর্দায় ধুম ধাড়াক্কা অ্যাকশন দৃশ্য করতে দেখা যায়। এই বয়সে এসেও তার অভিনয়, তার কাজ দর্শকদের মুগ্ধ করছে। কিন্তু এই অফুরান প্রাণশক্তি, এগুলো এমনই এমনই তো হয় না, আসেও না। তার জন্য লাগে কঠোর পরিশ্রম।

চলুন অভিনেতার জন্মদিনে তার খাদ্যাভাস এবং তার সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক।

Banglabid

স্বাস্থ্য এবং শরীর দুই ঠিক রাখতে সঠিক পুষ্টির ভীষণ প্রয়োজন। আর তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেমন স্ট্রিক্ট হেলদি ডায়েট মেনে চলেন, ঠিক তেমনই করেন শরীর চর্চা। আর এতে কখনই ফাঁক রাখেন না তিনি।

সিনেমায় যতই বুম্বাদা বিরিয়ানি আনার কথা বলুন না কেন তিনি কিন্তু আদতে এসবের থেকে দূরেই থাকেন। তেল, ঝাল যুক্ত খাবার এড়িয়ে চলেন। সেই জন্যই তো ৬১ বছরে এসেও এত ফিট তিনি। বাইরেও তেমন কিছুই খান না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাড়ির তৈরি খাবারই তার বেশি পছন্দের। তবে অন্যান্য অনেক অভিনেতাদের মতো কিন্তু তিনি মোটেই ভাত এড়িয়ে চলেন এমনটা একদমই নয়। তিনি ভাত খেতে ভালোবাসেন। দিনের যে কোনও একবেলা পর্যাপ্ত পরিমাণে ভাত এবং একটি আলু খান। এছাড়াও তার দৈনন্দিন খাবারের তালিকায় করল্লা থাকবেই থাকবে! তিনি এটি খেতে ভীষণ পছন্দ করেন।

তবে কেবল মধ্যাহ্নভোজের প্রতি যে তিনি এতটা যত্নবান এমনটা একদমই না। ভোর থেকেই তিনি স্ট্রিক্ট ডায়েট মানেন। ঘুম থেকে উঠেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ২ লিটার জল খান আগে। তারপর চবনপ্রাস এবং রং চা খান।

Reneta

এরপর আসে সকালের নাস্তার পালা। অনেকেই সকালে নাস্তা করতেই চান না, ভাবেন এটা বুঝি উপকারী। কিন্তু এই ধারণা ভুল। সকালে সঠিক ভাবে নাস্তা করা ভীষণ প্রয়োজন। তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার সকালের নাস্তা পুষ্টিকর কিছু খেতেই পছন্দ করেন। তিনি মূলত সেদ্ধ ওটস বা সুজি খান। সঙ্গে থাকবে সেদ্ধ সবজি এবং ডিমের সাদা অংশ। বা কখনও কখনও উপমা খান। রাতে মূলত কিছুই খান না তিনি। দই আর শশা খেয়েই কাটিয়ে দেন।

তবে কেবল খাওয়া দাওয়া নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একই সঙ্গে শরীর চর্চাটাও মন দিয়ে করেন। প্রতিদিন তার ব্যায়াম করা চাই। আর এই কারণগুলির জন্যই তো এই বয়সে এসেও তিনি এত ফিট।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘দশম অবতার’র ট্রেলার। সৃজিত মুখার্জি পরিচালিত ছবিটির ট্রেলার ব্যাপক প্রসংশিত হয়েছে। ছবিটিতে তিনি আবারও প্রবীর রায় চৌধুরী হয়ে ফিরছেন। তার সঙ্গে আছেন যিশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, প্রমুখ।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬১ তম জন্মদিনজন্মদিনপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের মানুষ আর অন্ধকার যুগে ফিরে যেতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

২৫ বছরে চ্যানেল আই, দিনভর পর্দায় থাকবে জমজমাট আয়োজন

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর ২৫ বছর উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ বছরে চ্যানেল আই, দিনভর পর্দায় থাকবে জমজমাট আয়োজন

বাংলাদেশি অ্যাথলেট রহমান আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনাল থেকে বিদায় নিলেন ইমরানুর

সর্বশেষ

ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক ‘আলেকজান্দ্রার ক্যাসেল’

আগস্ট ১৯, ২০২৬

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT