বাংলাদেশ

টানা ৯ দিন ছুটি মিলতে পারে ঈদে

বাংলাদেশের নির্বাচন কমিশনের লোগো, যেখানে দেশের মানচিত্র ও বাংলা লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নির্বাচন কমিশনের লোগো, যেখানে দেশের মানচিত্র ও বাংলা লেখা রয়েছে, নির্বাচন ও গণতন্ত্রের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এবারের ঈদুল ফিতরে টানা ৯ দিন ছুটি মিলতে পারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। আগেই টানা পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে একদিন ছুটি ঘোষণা করা হতে পারে।

ইউএনবি জানিয়েছে, আজ (২০ মার্চ) বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে একদিন ছুটি ঘোষণার প্রস্তাব উঠতে পারে। সেই প্রস্তাব অনুমোদন পেলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এমন তথ্য জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করা হয়েছিল। এই হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

পূর্বঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। এর পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।

এই ছুটি শুরুর দুই দিন আগে আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকবে। ফলে ছুটির সুযোগ আরও বেশি থাকছে।

বিষয়:সরকারি ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…