বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক, দৈনিক আজকের কাগজের সম্পাদক ও প্রকাশক, জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদে প্রথম নামাজে জানাজা হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর আড়াইটায় আবাহনী মাঠে মরদেহ রাখা হবে। বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







