চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ০৫, জুন ২০২২
পরিবেশ, বাংলাদেশ
A A
প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ সংরক্ষণে সমমনা মানুষদের নিয়ে প্রতিষ্ঠিত হলো ‘প্রকৃতি ও জীবন ক্লাব’। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ১০০ টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার এই স্বেচ্ছাসেবী ক্লাবের শুভ উদ্বোধন করা হয়।

রোববার সকাল ১১ টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে ক্লাবের শুভ সূচনা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

বেলা ১২ টায় নটরডেম কলেজে ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণের সময় কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিওসহ অন্যান্য শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণের মাধ্যমে ক্লাবের শুভ সূচনা করে মুকিত মজুমদার বাবু বলেন, দেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি, বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক দিবস উদযাপন ও প্রকৃতি শিক্ষা কার্যক্রম পরিচালনা করাই প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্য।

নবগঠিত এই ক্লাবটি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গ-সংগঠন হিসেবে কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরই মধ্যে দেশব্যাপী প্রকৃতি ও জীবন ক্লাবের শাখা গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এই ক্লাব বৃক্ষরোপণ, প্রকৃতি সংরক্ষণ নিয়ে কর্মশালা ও সেমিনার করবে। এছাড়াও প্রকৃতিমেলা, দেয়ালপত্রিকা, ম্যাগাজিন প্রকাশ, সংগীতানুষ্ঠান, নাটক, আবৃত্তি ইত্যাদি সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির কাজ করবে।

বাংলাদেশের প্রকৃতি বৈচিত্র্যময় সৌন্দর্যের আধার। এই নৈসর্গিক সৌন্দর্যের উজ্জ্বল রঙ আজ বিবর্ণ। প্রকৃতির বিবর্ণতাকে উজ্জ্বল করতেই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পথচলা। ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় ইমপ্রেস গ্রুপের অলাভজনক প্রতিষ্ঠান ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’। বর্তমানে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এই ক্লাব বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণে নিবেদিত আলোকিত মানুষদের দেশপ্রেম ও কল্যাণকর কাজের একটি মিলনমঞ্চ বলে জানায় সংস্থাটি।

ট্যাগ: প্রকৃতি ও জীবন ক্লাবপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশনমুকিত মজুমদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীতাকুণ্ড ট্র্যাজেডি: এইসব মৃত্যুর শেষ কোথায়!

পরবর্তী

জন-বাজেট সংসদে জনবান্ধব বাজেটের তাগিদ

পরবর্তী
জন-বাজেট সংসদে জনবান্ধব বাজেটের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জন-বাজেট সংসদে জনবান্ধব বাজেটের তাগিদ

ফুটবল খেলোয়াড় লেভান্ডোভস্কি জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি অবস্থায় প্রকাশ্যে এসব বলতে পারেন না লেভান্ডোভস্কি

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT