চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রভাসের লুকেও হতাশ ভক্তরা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
বিনোদন
A A

প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’ নিয়ে ভক্তদের উত্তেজনা বেড়েই চলছে। মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশ্যে এসেছিল ছবিতে দীপিকার লুক। যা নিয়ে চলছে  সমালোচনা। এবার প্রকাশ্যে এলো যোদ্ধা বেশে ছবিতে প্রভাসের লুক!

মাথার লম্বা চুল বাঁধা ‘ম্যান বান’, পরনে শক্তপোক্ত বর্ম। চোয়াল শক্ত করে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন প্রভাস। তার চারপাশে সোনালি আভা। তবে প্রভাসের গোটা লুকের মধ্যে নজর কেড়েছে তার হাতের বর্ম। সেই বর্ম এক ঝলক দেখে ‘অ্যাভেঞ্জার্স’-এর আয়রন ম্যানের স্যুটের কথা মনে পড়তে বাধ্য। প্রায় একই রকম গঠন সেই বর্মের। এমনকি প্রভাসের হাঁটু মুড়ে বসার ধরনের সঙ্গে রবার্ট ডাউনি জুনিয়রের ‘আয়রন ম্যান’-এর পোস্টারের মিল রয়েছে!

এর আগে মুক্তি পাওয়া দীপিকার লুকের সঙ্গে মিল খুঁজে পাওয়ার গিয়েছিল অন্য এক হলিউড ছবির। এক ভক্ত মন্তব্য করেছেন ছবির টোন পুরোপুরি জেনডায়ার ‘ডিউন”-এর মতো। তবে কি একাধিক জনপ্রিয় হলিউড ছবি থেকেই ‘টুকেছেন’ পরিচালক নাগ অশ্বিন?

নাগ অশ্বিন পরিচালিত সাইন্স ফিকশন অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিটি ‘বাহুবলী’র মতোই দুই পর্বে মুক্তি দেয়া হবে। যেখানে প্রথম পর্বে থাকবে টানটান উত্তেজনা এবং দ্বিতীয় পর্বে মিলবে সব রহস্য ও প্রশ্নের সমাধান। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এছাড়াও খলনায়কের চরিত্রে দেখা মিলবে কমল হাসানের।

এই ছবিকে ‘লার্জার দ্যান লাইফ’ বলছেন নাগ অশ্বিন। এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে বলে জানা গিয়েছে। হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’ ছবিটি। ১২ জানুয়ারী, ২০২৪-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

সূত্র: পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকাপ্রজেক্ট কেপ্রভাসলুক
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT